AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: কলকাতায় জারি হচ্ছে ‘ইয়েলো অ্যালার্ট’, মঙ্গলবার পর্যন্ত খুব সাবধান, বাঁকুড়া-পুরুলিয়া থেকে দার্জিলিং-কালিম্পং বাদ যাবে না কোনও জেলা

Breaking News in Bengali Live Updates: সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাকি জেলাগুলিতেও হবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

Weather Update: কলকাতায় জারি হচ্ছে 'ইয়েলো অ্যালার্ট', মঙ্গলবার পর্যন্ত খুব সাবধান, বাঁকুড়া-পুরুলিয়া থেকে দার্জিলিং-কালিম্পং বাদ যাবে না কোনও জেলা
Image Credit: Getty Image
| Updated on: Mar 14, 2026 | 10:29 AM
Share

কমলেশ চৌধুরী ও সৌভিক মজুমদার

কলকাতা: শীত পেরিয়ে বাঙালি বসন্ত উপভোগ করতে না করতেই ঝড়-ঝঞ্ঝায় জেরবার হওয়ার অবস্থা। বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। আর এবার জারি হতে চলেছে হলুদ সতর্কতা। রবিবার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

রবিবার থেকে শুরু হবে বৃষ্টি, সোমবার রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করা হচ্ছে কলকাতাতেও। তবে দুদিনেই থামবে না। হাওয়া অফিসের রিপোর্ট বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।

বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টি। সোমবার উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রাঘাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আজ শনিবার, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এদিন শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার থেকেই হবে বদল। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়ায়। কলকাতাতেও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে।

সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাকি জেলাগুলিতেও হবে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

এদিকে, কলকাতায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও একটু বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৪ শতাংশ।

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?