AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSKM: আরজি করের পর এসএসকেএমে ভাঙচুর, পেটাল চিকিৎসককে

SSKM-RG Kar:আরজি করকাণ্ডে এই মুহূর্তে উত্তাল কলকাতা। গত ১৪ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে গুন্ডাগিরি চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালে ঢুকে ভাঙচুর করে তারা। এবার আবার এসএসকেএম হাসপাতালেও ভাঙচুর। যদিও দুই হাসপাতালে অশান্তির প্রেক্ষাপট একেবারেই আলাদা। তবে দু'ক্ষেত্রেই  ক্ষতির মুখে পড়েছে চিকিৎসাকেন্দ্র। প্রশ্নের মুখে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা।

SSKM: আরজি করের পর এসএসকেএমে ভাঙচুর, পেটাল চিকিৎসককে
হাসপাতালে পুলিশের টিম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2024 | 7:52 PM
Share

কলকাতা: আরজি করের পর এবার এসএসকেএমে ভাঙচুরের অভিযোগ উঠল। রাজ্যের উৎকর্ষ কেন্দ্র এস‌এসকেএমের ট্রমা কেয়ারে এবার ভাঙচুর করা হল। ১৫ বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রবিবার। ট্রমা কেয়ারের পাঁচতলায় চলে ভাঙচুর। রোগীর পরিজনের হাতে এক জুনিয়র চিকিৎসক রক্তাক্তও হন বলে অভিযোগ। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। এর‌ই মধ্যে আবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। চিকিৎসকদের একাংশ জানান, প্রথমে মুখে মারে ওই জুনিয়র ডাক্তারকে। তারপর গলা চেপে ধরে। করিডরের দেওয়ালে চেপে ধরে রেখে দেয়। আরেকজন এসে বাঁচান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

খবর পেয়েই ওয়ার্ডে পৌঁছে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে আহত চিকিৎসকের নাম সুব্রত শূর। হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর কথায়, “আমরা নিচে ডিউটিতে আছি। অর্থাৎ হইচই শুনে উপরে যাই। গিয়ে দেখি বোতল ভেঙে ডাক্তারকে মারতে যাচ্ছে। পিছন থেকে গিয়ে আমি ধরি। ডাক্তার সুব্রত শূরকে মারধর করেছে।” পুলিশের উর্দিতেও রক্ত লেগে যায়। আহত হন পুলিশ কর্মীও। ওই পুলিশ কর্মী জানান, ওয়ার্ডে থাকা রোগীর আত্মীয়রা তিন-চারটে বেড উল্টে ফেলে দেন। ওষুধ ছিল, সেসবও ফেলে দিয়েছে।

আরজি করকাণ্ডে এই মুহূর্তে উত্তাল কলকাতা। গত ১৪ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকে গুন্ডাগিরি চালায় একদল দুষ্কৃতী। হাসপাতালে ঢুকে ভাঙচুর করে তারা। এবার আবার এসএসকেএম হাসপাতালেও ভাঙচুর। যদিও দুই হাসপাতালে অশান্তির প্রেক্ষাপট একেবারেই আলাদা। তবে দু’ক্ষেত্রেই  ক্ষতির মুখে পড়েছে চিকিৎসাকেন্দ্র।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য