Kunal Ghosh at CPIM Book Stall: ‘কলেজ স্ট্রিটেও কিনতে পারতাম…’, বিমান বসুকে নিয়ে লেখা বই কিনতে কেন সিপিএমের স্টলেই গেলেন কুণাল ঘোষ

CPIM Book Stall: সপ্তমীর সন্ধ্যায় একাধিক বুক স্টলে আক্রমণের অভিযোগ তুলেছে সিপিএম। এমনকী বইয়ের স্টল ভেঙে দিতে বুলডোজার নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। রাতে স্টল ঘিরে রাখেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যের মতো বাম নেতারা। ভোররাত পর্যন্ত চলে উত্তেজনা। যাদবপুরের সেই বুক স্টলেই যেতে দেখা গেল কুণাল ঘোষকে।

Kunal Ghosh at CPIM Book Stall: কলেজ স্ট্রিটেও কিনতে পারতাম..., বিমান বসুকে নিয়ে লেখা বই কিনতে কেন সিপিএমের স্টলেই গেলেন কুণাল ঘোষ
বিমান বসুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 18, 2026 | 4:01 PM

কলকাতা: সিপিএমের (CPIM) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক দূরত্ব কমছে! এই জল্পনা যখন তৈরি হয়েছে সব মহলে, তারই মধ্যে সিপিএমের বুক স্টলে দেখা গেল কুণাল ঘোষকে (Kunal Ghosh)। পাশে শতরূপ ঘোষ। বামেদের স্টল থেকে বইও কিনছেন তিনি। এই দৃশ্য কি বিরল? কুণাল ঘোষের বক্তব্য, যাদবপুরের ওই স্টলে তিনি আগেও গিয়েছেন, তবে এবার যাওয়ার একটা বিশেষ কারণ আছে।

সপ্তমীর সন্ধ্যায় একাধিক বুক স্টলে আক্রমণের অভিযোগ তুলেছে সিপিএম। এমনকী বইয়ের স্টল ভেঙে দিতে বুলডোজার নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে। রাতে স্টল ঘিরে রাখেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যের মতো বাম নেতারা। ভোররাত পর্যন্ত চলে উত্তেজনা। যাদবপুরের সেই বুক স্টলেই যেতে দেখা গেল কুণাল ঘোষকে। কালীঘাটপন্থী এই বিধায়ক জানান, বিমান বসুকে নিয়ে লেখা ‘আমাদের চেয়ারম্যান’ বইটি কিনতে গিয়েছিলেন তিনি।

বেলেঘাটার বিধায়ক বলেন, “বইটা আমি পাড়া থেকে কিনতে পারতাম। কলেজ স্ট্রিট থেকেও কিনতে পারতাম। কিন্তু এই স্টলে এসেছি, কারণ এই স্টলের উপর আক্রমণ করা হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলেছ। ভাঙার চেষ্টা চলেছে। কর্পোরেশনের বুলডোজার আসছে বুক স্টল ভাঙতে! ময়লার গাড়ি আসছে বই তুলতে! এই সংস্কৃতি চলতে পারে না।” তাঁর কথায়, যখন গণতন্ত্রটাই লুঠ হয়ে যাচ্ছে, তখন ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিগুলি যদি ইস্যু ভিত্তিতেও একসঙ্গেও থাকতে পারে, তাহলে ভালো।

এই প্রসঙ্গে বাম নেতা শতরূপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা স্বাগত জানাই। কুণাল দা আগেও এসেছেন। আমি নিজে দেখেছি, বইমেলায় গণশক্তির স্টলেও উনি যান।”

Loading...
Unable to load recommendations.
Follow Us