AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বাকি যারা রয়েছে, আমার উপর ছেড়ে দিন’, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

CM Suvendu Adhikari Strong Warning: এদিন উপস্থিত ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে রাজ্যে বিনিয়োগ এবং রাজ্যের জন্য আরও অনেক কিছু করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেন, "আগে যে অন্যায় ঘটেছে, এখন তা হবে না। কারণ প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত রয়েছে। এ রাজ্যে এখন শুধু উন্নয়ন গতি পাবে।"

Suvendu Adhikari: 'বাকি যারা রয়েছে, আমার উপর ছেড়ে দিন', কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2026 | 12:06 AM
Share

কলকাতা: দুষ্কৃতীরা কেউ ছাড় পাবেন না। ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। পুলিশের উপর ইট-পাথর ছোড়া হলে, তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর শনিবার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “পালাবদলের পর আবহাওয়া বদল হচ্ছে তো? আরও আবহাওয়া বদল হবে। দেখতে থাকুন।” দুষ্কৃতীদের যে কোনওভাবে ছাড়া হবে না, তা জানিয়ে দিলেন।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রেফতারি হচ্ছে। এই নিয়ে এদিন ধনধান্য অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল আমলে যেসব দুষ্কৃতীরা ছিল, তারা একে একে পালিয়েছে। যে কয়েকটি রয়েছে, তাদের আমার উপরে ছেড়ে দিন।” অনুপ্রবেশকারীরা যে কোনওভাবেই এ রাজ্যে থাকতে পারবেন না, তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাজ্যে শুধু ভারতের যারা নাগরিক, তারা স্থায়ী ভাবে থাকবে। অনুপ্রবেশকারীদের কী হয়, সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন।”

এদিন সন্ধ্যায় ওই অনুষ্ঠানে রাজ্যে বিনিয়োগেরও আহ্বান জানান শুভেন্দু। বলেন, “রাজ্যে ছিল না শিল্পের গতি। রাজ্যে উন্নয়ন থমকে ছিল। শিল্পবান্ধব পরিবেশ এ রাজ্যে ছিল না। মানুষ এখানে থাকতে পারত না। পুলিশ এখানে ক্যাডারে পরিণত হয়েছিল। সবকিছুর মধ্যে রাজনীতিকরণ ঢুকে গিয়েছিল। কিন্তু আর নয়। এই সরকার মানুষের সরকার। অতীত এখন শুধুই অতীত। মানুষ যা চাইবে, সরকার তা করবে।”

এদিন উপস্থিত ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে বিনিয়োগ এবং রাজ্যের জন্য আরও অনেক কিছু করার বার্তা দেন তিনি। উপস্থিত দর্শকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে যে অন্যায় ঘটেছে, এখন তা হবে না। কারণ প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত রয়েছে। এ রাজ্যে এখন শুধু উন্নয়ন গতি পাবে।” একইসঙ্গে তাঁকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এখনও একমাস হয়নি সরকারে তিনি বসেছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, অনেক কাজ বাকি। অনেক কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে। কিন্তু কাজ করে যাবেন তিনি। রাজ্যজুড়ে গো-শালা যাতে তৈরি করা যায়, তার জন্য উদ্যোগপ্রতিদের এগিয়ে আসার কথা তিনি বলেন।

এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অযোধ্যার রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের অন্যতম প্রধান গোবিন্দদেব গিরিজি মহারাজ। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, যেকোনও রাজ্যের উন্নতি নির্ভর করে সে রাজ্যের শিক্ষার প্রসারের উপরে। অতীতে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছত্রে ছত্রে অনেক গলদ প্রবেশ করে গিয়েছে। গোবিন্দদেব গিরিজি মহারাজ বলেন, নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব সেই গলদকে দূর করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা এবং আধুনিকীকরণ করা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…