Bangla NewsKolkata Updates for the major news regarding the BJP and Trinamool in West Bengal for June 14
West Bengal News: নতুন দলে মিশে গেলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা
Updates: দলীয় বৈঠকে কুণাল অভিষেক বাদানুবাদ। সুমিত রায়কে নিয়ে তুমি বিরূপ মন্তব্য কেন করেছ? কুণাল ঘোষ কে বলেন অভিষেক। কুণাল বলেন সুমিত আমাদের পার্টির কেউ না, ওকে ডিফেন্ড করতে যাব কেন? সূত্রের খবর, দুই নেতার তীব্র বাদানুবাদ হয়।
নতুন দলে মিশলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরাImage Credit source: TV9 Bangla
কলকাতা: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালেই কাঁথির বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে আসবেন শুভেন্দু। দুপুরে পৌঁছাবেন দিল্লি। আজই আবার কলকাতায় ফিরে আসারও কথা রয়েছে। অন্যদিকে এদিন আবার দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সশরীরে হাজির হবেন তাঁরা। ওইদিন আলাদা ব্লক তৈরির সম্ভবনা। তাঁর আগে রাজনৈতিক রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বৈঠক।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
14 Jun 2026 10:07 PM (IST)
TMC Rebel MPs: বড় সিদ্ধান্ত তৃণমূলের বিদ্রোহী সাংসদদের
তৃণমূল কংগ্রেস নয়, ‘Nationalist Citizens Party of India’ নামে রাজনৈতিক দলে মিশে গেলেন কাকলি ঘোষ দস্তিদাররা।
এরপরই NDA-তে সামিল তাঁরা। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলের নামে দুটি নতুন ব্লক গঠন করা যায় না। তাই নির্বাচন কমিশনে আবেদনকারী একটি অন্য রাজনৈতিক দলের নামে পরিচিত বিক্ষুব্ধ ব্লক।
অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে এই পার্টির ভিত্তি আছে বলে দাবি করা হয়েছে।
দিল্লিতে এবার মাস্টারস্ট্রোক বিদ্রোহী সাংসদদের। কাকলি ঘোষ দস্তিদার বলেন, “দেশের স্বার্থে NDA-এর সঙ্গে কাজ করব। NDA এর সঙ্গে কাজ করলেও লোকসভায় আলাদা বসার আবেদন জানাব।”
সন্ধ্যা ৭টা নাগাদ বেরোন তিনি। সেখান থেকে সোজা পৌঁছে যান কালীঘাটে।
ভবানী ভবনে অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে জানালেন কুণাল।
প্রথমে দুজনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে: সূত্র
14 Jun 2026 06:03 PM (IST)
স্পিকারের বাসভবনে কীর্তি-সাগরিকা
নতুন সরকারের আমলে বৈঠকের স্থান বদল।
অষ্টাদশ বিধানসভায় এই প্রথম হতে চলছে সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা বা বি এ কমিটির বৈঠক।
আগামী ১৬ জুন মঙ্গলবার দুপুর ২ টো থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিধানসভায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত হবে কার্য উপদেষ্টা বা বি এ কমিটির বৈঠক।
স্থান বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং।
বরাবরই এই ধরনের বৈঠক হত স্পিকারের ঘরে বা চেম্বারে। এবার আর তা নয়।
নতুন স্থান নতুন সরকারের বৈঠক।
14 Jun 2026 05:56 PM (IST)
West Bengal Assembly: নতুন সরকারের আমলে বৈঠকের স্থান বদল
নতুন সরকারের আমলে বৈঠকের স্থান বদল।
অষ্টাদশ বিধানসভায় এই প্রথম হতে চলছে সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা বা বি এ কমিটির বৈঠক।
আগামী ১৬ জুন মঙ্গলবার দুপুর ২ টো থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিধানসভায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত হবে কার্য উপদেষ্টা বা বি এ কমিটির বৈঠক।
স্থান বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং।
বরাবরই এই ধরনের বৈঠক হত স্পিকারের ঘরে বা চেম্বারে। এবার আর তা নয়
নতুন স্থান নতুন সরকারের বৈঠক।
14 Jun 2026 05:18 PM (IST)
Sudip Banerjee: ‘শুভেন্দু আসলেই সই করব’
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সুর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়। সংসদীয় দলেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই উপদেষ্টা হিসাবে চান সুদীপ। যদিও এখনও পর্যন্ত বিদ্রোহীদের তালিকায় সই করেননি সুদীপ। অন্তত এমনটাই দাবি করছেন তিনি। সুদীপ বলেন, “অধিকাংশ সাংসদ-বিধায়কই চাইছেন দল চলুক, তাঁদের উদ্যোগ। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা হোন, দলনেত্রীর মতো ভূমিকা নিয়ে থাকুন। ওঁদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে।
বিয়ের সময় তাঁর স্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সোনার নেকলেস। দুর্গাপুজোর সময় তাঁকে দিয়েছিলেন পায়জামা-পাঞ্জাবি। এবার সেই উপহার ফেরতের সিদ্ধান্ত কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। আজই ফেরত দিচ্ছেন সেই উপহার। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এটাই সঠিক সময় উপহার ফেরতের।
কাকলি ঘোষ দস্তিদার বলছেন, “সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করা হবে। এখানে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। এখানে সবার মতেরই একটা প্রাধান্য দেওয়া হবে। ইট উল বি নট বাই ডিক্টেটর, ইট উইল বি বাই ডিসকাসন। সবাই মিলে আলোচনা করে যা ঠিক হবে সেটাই হবে।”
14 Jun 2026 11:50 AM (IST)
হাজিরা দিলেন অভিষেক
বৃহস্পতিবারের পর এবার রবিবার। আজ ফের বিধানসভার (Assembly) সই জালিয়াতি মামলায় ভবানী-ভবনে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এ দিন অভিষেক একা নন, তাঁর সঙ্গে হাজিরা দেবেন উত্তর কলকাতার জেলা সভাপতি ও বিধায়ক কুণাল ঘোষও (Kunal Ghosh)। বেলা ১২টায় তাঁদের সেখানে হাজিরা দেওয়ার কথা।
সেক্টর ফাইভ থেকে একটি গাড়ি এবং একটি বাইক চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি দামি গাড়ির চালক সিগন্যালের তোয়াক্কা না করে কোনরকম ইন্ডিকেটর ছাড়াই গাড়িটি রাইট টার্ন করেন। পাশেই ছিল বাইক। গাড়ির গায়ে ধাক্কা লেগে বাইক ছিটকে পড়ে রাস্তায়।
বাইক চালকের মাথায় হেলমেট ছিল। তাঁর শরীরের বাকি অংশে মারাত্নক আঘাত লাগে। বাইকের ধাক্কার পর গাড়ির চালক অত্যন্ত দ্রুত গতির গাড়িতে শাটল ব্রেক কোষেন। কিন্তু গতি এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়ি ঢুকে যায় রাস্তার মাঝখানে থাকা ট্র্যাফিক পুলিশ কিয়স্কে।
কিয়স্কের সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে যায়। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আহত বাইক চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।
14 Jun 2026 11:01 AM (IST)
আটকে থাকা ফাইল নিয়ে কী করতে হবে বলে দিলেন শুভেন্দু
মন্ত্রিসভা গঠিত হয়ে গিয়েছে। নতুন-নতুন সব মুখ নিয়ে সেই সভা গঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে। কেউ প্রথমবার বিধায়ক হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন। কেউ আবার দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন। তবে মন্ত্রিত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই অনেকের। সেই কারণে এবার সকলকে একসঙ্গে বসিয়ে ‘পড়াশোনা’ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
সময়টা তৃণমূলের রাজত্বকাল। একাধিকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidad)। পুলিশকে মারধর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, হামলা কী কী না হয়নি। পালা বদল হয়। সম্প্রতি, পার্ক-সার্কাসে বেআইনি উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ও ‘বুলডোজার অ্যাকশন’-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
সন্দেশখালি, বাসন্তীর পর এবার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল গোসাবায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি বেলতলা এলাকায়। একটি ছোট দেশি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার বেলতলি এলাকায় ফাঁকা মাঠের মাঝখানে থাকা একটি পুকুরে নিজের মেয়েকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন পুকুরের মালিক আমজেদ সর্দার। মাছ ধরার সময় আমজেদের মেয়ের পায়ে শক্ত কিছু একটা বাধে। সেটিকে তুলতেই দেখা যায় প্ল্যাস্টিকের প্যাকেটে মোড়ান একটা বন্দুক রয়েছে।
বৃহস্পতিবার দিল্লি থেকেই ফিরেই বাড়ি ঘুরে সোজা ভবানীভবনে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে রয়েছে আদালতের রক্ষাকবচ। সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদে অভিষেক বেশ কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন বলে জানা যায়। এদিন কী নতুন তথ্য সামনে আসে সেটাও দেখার।
14 Jun 2026 07:43 AM (IST)
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। নগদ টাকা সহ গয়নার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী। শনিবার রাতে হাড় হিম করা এই ঘটনা ঘটে হাওড়া সাঁকরাইল রানিহাটি পুরাতন বাজারে।
14 Jun 2026 07:18 AM (IST)
দলীয় বৈঠকে কুণাল অভিষেক তীব্র বাদানুবাদ
দলীয় বৈঠকে কুণাল অভিষেক বাদানুবাদ। সুমিত রায়কে নিয়ে তুমি বিরূপ মন্তব্য কেন করেছ? কুণাল ঘোষ কে বলেন অভিষেক। কুণাল বলেন সুমিত আমাদের পার্টির কেউ না, ওকে ডিফেন্ড করতে যাব কেন? সূত্রের খবর, দুই নেতার তীব্র বাদানুবাদ হয়। চিৎকার চেঁচামেচির আওয়াজ মিটিং রুমের বাইরে ও শোনা যায়। তখন শান্ত করতে বৈঠকের মাঝেই হস্তক্ষেপ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।