AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘আমি বলে দিই, এটা ওদের শেষ পাথর ছোড়া’, পার্ক-সার্কাস নিয়ে কড়া শুভেন্দু

Kolkata: কড়া বার্তা দিয়ে শুভেন্দু এও বলেন, "পুলিশের উপর হামলা হলে, সরকারি সম্পত্তি নষ্ট হলে সবচেয়ে বিপজ্জনক পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে। মোথাবাড়ি হবে না। ধূলিয়ান, সামশেরগঞ্জ হবে না। পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হবে না।"

Suvendu Adhikari: 'আমি বলে দিই, এটা ওদের শেষ পাথর ছোড়া', পার্ক-সার্কাস নিয়ে কড়া শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 14, 2026 | 10:55 AM
Share

কলকাতা: সময়টা তৃণমূলের রাজত্বকাল। একাধিকবার বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidad)। পুলিশকে মারধর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, হামলা কী কী না হয়নি। পালা বদল হয়। সম্প্রতি, পার্ক-সার্কাসে বেআইনি উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ও ‘বুলডোজার অ্যাকশন’-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে, যার ফলে তিনজন পুলিশ কর্মী আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই কড়া বার্তা দিয়েছেন। এরপর গতকাল অর্থাৎ শনিবার ফের একবার পার্ক-সার্কাস (Park Circus) প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

শুভেন্দু শনিবার কী বলেছেন?

এ দিন রাজ্যের ছবি বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখানে প্রচুর ব্যবসায়ী, শিল্পপতিরা এসেছেন। তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ আছে? পুলিশের টোল আছে? দাদাগিরি আছে?” ধীরে-ধীরে পশ্চিমবঙ্গের ছবি বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেন, “মৌসম বদল রাহা হ্যায়। হাত জোর করে ওরা ক্ষমা চাইছে। পার্ক সার্কাসে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। আমি বলে দিই, এটা ওদের শেষ পাথর ছোড়া।

কড়া বার্তা দিয়ে শুভেন্দু এও বলেন, “পুলিশের উপর হামলা হলে, সরকারি সম্পত্তি নষ্ট হলে সবচেয়ে বিপজ্জনক পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী হবে। মোথাবাড়ি হবে না। ধূলিয়ান, সামশেরগঞ্জ হবে না। পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হবে না।”

এর আগেও লালবাজারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, পুলিশের গায়ে হাত দিলে তিনি তার শেষ দেখে ছাড়বেন এবং তাঁর সরকার অপরাধীদের কোনও ভাবেই রেয়াত করবে না। গতকালও ভবানীপুর থেকে সেই একই বার্তা দিলেন তিনি।

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?