AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে ওরেঞ্জ অ্যালার্ট

Weather Update West Bengal: দক্ষিণবঙ্গের পাশাপাশি, সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

West Bengal Weather: নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে ওরেঞ্জ অ্যালার্ট
কী বলছে আবহাওয়া দফতর?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 25, 2026 | 6:42 PM
Share

কলকাতা: নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের সর্বাধিক প্রভাব পড়বে প্রতিবেশী রাজ্য ওড়িশায়। সেখানে বাংলার চেয়েও বেশি বৃষ্টিপাত হবে।

শনিবারের আপডেট বলছে, উপকূলের দুই জেলা—দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে রাতের দিকে। 

রবিবার বৃষ্টি চলবে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, সোমবার থেকে উত্তরবঙ্গের নানা প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সব মিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণ থেকে উত্তর, গোটা রাজ্যেই নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?