AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Election 2024: ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের

Loksabha Election 2024: এখনও ভোট ঘোষণা হয়নি। এমনকী ভোটের আগে রাজ্যে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে, এ রাজ্যে তাও এখনও আসেনি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল।

Loksabha Election 2024: ১ মার্চ ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের
কেন্দ্রীয় বাহিনী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 9:36 PM
Share

কলকাতা: ভোটের দামামা বেজেই গেল। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চ আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি বাহিনী। এমনও খবর, রাজ্যে এসেই এরিয়া ডমিনেশন শুরু করবে তারা। এখনও ভোট ঘোষণা হয়নি। এমনকী ভোটের আগে রাজ্যে রাজ্যে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ঘোরে, এ রাজ্যে তাও এখনও আসেনি। তার আগেই বাংলায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, এমন অতীত মনে করতে পারছেন না কেউই। সেদিক থেকে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলছে বিভিন্ন মহল।

জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে ৩ মার্চ। সর্বদলীয় বৈঠক করার কথা তাদের। ভোটপ্রস্তুতি নিয়ে বৈঠক করবে পুলিশ প্রশাসনের সঙ্গে। একইসঙ্গে এ রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতিও খুঁটিয়ে দেখবে তারা। সেইমতোই কত কী কেন্দ্রীয় বাহিনী, কী কী নিরাপত্তাসংক্রান্ত পদক্ষেপ করা প্রয়োজন তারও খসরা তৈরি হবে।

তার আগেই ১০০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। এরপর আবারও ৫০ কোম্পানি। এর আগে বিধানসভা ভোটে এ ছবি দেখা গিয়েছে। তবে লোকসভা ভোটে এমনটা নজিরবিহীন। যদিও এ রাজ্যে প্রথমেই বলা হয়েছিল ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা। সেখান থেকেই প্রথম ধাপে ১০০ ও পরে ৫০ কোম্পানি পাঠানো হল। তবে এই বাহিনী কীভাবে কাজ করবে, কার আওতায় থেকে কাজ করবে, সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানায়নি কমিশন। প্রসঙ্গত, মার্চের শুরুতেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তা ঘোষণা হতে পারে। জানা গিয়েছে, এ রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথেই বাহিনী রেখে ভোট হবে এবার।

Follow Us