Mahua Moitra: ‘শিরদাঁড়া সোজা রাখুন…’, দিল্লির বৈঠকের পরই মুখ খুললেন মহুয়া মৈত্র
Mahua on Yusuf Pathan: ২৮ জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে এখনও পর্যন্ত থেকে গিয়ছেন ৮ জন। তাঁদের মধ্যে অন্যতম মহুয়া মৈত্র। তণমূল জমানায় বিভিন্ন ইস্যুতে লোকসভায় সরব হয়েছেন মহুয়া। বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। আর এবার বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশেই বার্তা দিলেন মহুয়া।

নয়া দিল্লি: বৈঠকের পর বিক্ষুব্ধ সাংসদদের নাম সামনে এসেছে ইতিমধ্যেই। কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আর কারা বৃত্ত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তা মোটামুটি স্পষ্ট। সোমবারের বিজেপি সাংসদ তথা মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক বসেছিল, তার কয়েক ঘণ্টা পরই মুখ খোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এক্স মাধ্যমে পরপর বার্তা দিলেন তিনি।
সোমবার ২০ জন সাংসদের সই নিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে একটি চিঠি জমা দেন। ২৮ জনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে এখনও পর্যন্ত থেকে গিয়ছেন ৮ জন। তাঁদের মধ্যে অন্যতম মহুয়া মৈত্র। তণমূল জমানায় বিভিন্ন ইস্যুতে লোকসভায় সরব হয়েছেন মহুয়া। বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। আর এবার বিক্ষুব্ধ বিধায়কদের উদ্দেশেই বার্তা দিলেন মহুয়া।
তিনি লিখেছেন, “এই সাংসদরা তো তৃণমূলের টিকিটে জিতেছেন, এনডিএ-র টিকিটে নয়। প্রত্যেকে লোভী, প্রতারক। আপনারা দয়া করে বিজেপিতে যোগ দিন। পদত্যাগ করে বিজেপির টিকিটে জিতে দেখান। দেখান আপনারা কত বড় হিরো।”
And @iamyusufpathan you are rushing to Delhi because @AmitShah has called you? Have some courage. You played for India. Our district voted you in with a huge margin. Have some shame & some spine.
— Mahua Moitra (@MahuaMoitra) June 8, 2026
MPs won in 2024 on TMC ticket. Mandate was NOT for NDA. All the greedy self-serving traitors with yellow-stained pants can please join BJP now- resign your seats & contest on BJP ticket. Let’s see what big heroes you are.
— Mahua Moitra (@MahuaMoitra) June 8, 2026
সরাসরি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে নিশানা করেও বার্তা দিয়েছেন মহুয়া। তিনি লিখেছেন, “ইউসুফ পাঠান আপনি কেন দিল্লি যাচ্ছেন? অমিত শাহ আপনাকে ডেকেছে বলে? আপনি তো ভারতের জন্য খেলেছেন, একটু সাহস দেখান। আপনি বিপুল ভোটের ফারাকে জিতেছেন। একটু শিরদাঁড়া সোজা রাখুন।” এদিকে, আর এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিদ্রোহী সাংসদদের তীব্র কটাক্ষ করেছেন। কেন এতদিন ক্ষোভের কথা কেউ সামনে আনলেন না, কেন ভোট প্রচারে গিয়ে তৃণমূল তথা দলনেত্রীর প্রশংসা করলেন, সেই প্রশ্ন তুলেছেন কল্যাণ।
