Kunal Ghosh on Dev: ‘মমতার প্রতি ওর আনুগত্য আছে’, দেবকে ‘চূড়ান্ত দ্বিচারী’ বললেন কুণাল ঘোষ

NCPI-Dev: সূত্রের খবর, নন্দীগ্রামের উপ নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে নামতে পারেন দেব। এ কথা শুনেই দেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, দেবকে সতর্কও করেন তিনি।

Kunal Ghosh on Dev: মমতার প্রতি ওর আনুগত্য আছে, দেবকে চূড়ান্ত দ্বিচারী বললেন কুণাল ঘোষ
দেবকে সতর্ক করলেন কুণাল ঘোষImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 24, 2026 | 1:14 AM

কলকাতা: একসময় দীপক অধিকারী তথা সাংসদ দেবকে (Dev) কথায় কথায় নিশানা করতেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুযোগ বুঝে উত্তর দিতেন অভিনেতা-সাংসদ দেবও। তবে সম্প্রতি দেব তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে নাম লেখালেও কুণাল ঘোষ বুঝিয়ে দেন, তাঁর সঙ্গে দেবের ব্যক্তিগত সম্পর্ক আগের মতোই আছে। সদ্য দেবের বাড়ির গনেশ পূজায় দেখা যায় দেব নিজে কুণালের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন। এবার সেই দেবকে ‘দ্বিচারী’ বলতেও পিছপা হলেন না।

সূত্রের খবর, নন্দীগ্রামের উপ নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারে নামতে পারেন দেব। এ কথা শুনেই দেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, দেবকে সতর্কও করেন তিনি।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ দেব সম্পর্কে বলেন, “দেব তৃণমূলের প্রতীকে জিতে সংসদে গিয়েছেন। এখন যদি বিজেপির হয়ে প্রচারে যান, তাহলে চূড়ান্ত দ্বিচারিতা হবে। এটা হিরোর কাজ নয়, ভিলেনদের কাজ। দেব তো নায়ক হন, ভিলেন হতে যাচ্ছেন কেন!”

কুণাল প্রশ্ন তোলেন, দেবের বাড়িতে গনেশ পুজোর দিন গিয়ে কি এই ধরনের কোনও আনুরোধ করেছেন শুভেন্দু? শুভেন্দু অনুরোধ করলে দেবের না করে দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন কুণাল। তিনি বলেন, “সস্তার রাজনীতি করলে, তিনি আর হিরো নন। আমি অনুরোধ করব এসব না করতে। দলের তরফে নয়। ব্যক্তিগতভাবে নিষেধ করব। শুনে খারাপ লাগল। দেবের ইমেজ নষ্ট হবে। সংকীর্ণ কাজ ওকে দিয়ে করানো হচ্ছে, সতর্ক করব। কাকে খুশি করতে চাইছে!”

এদিকে, কুণাল এদিন আরও দাবি করেন, নানা কারণে দূরে সরে থাকতে হয়েছে দেবকে, কিন্তু দেব এখনও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শ্রদ্ধা করেন। কুণালের বক্তব্য, দেবের মমতার প্রতি আনুগত্য আছে। কিন্তু শুটিং স্পট নিয়ে সমস্যা হয়েছিল। তারপর সে এই অবস্থান নিয়েছে। বেলেঘাটার বিধায়কের দাবি, ইন্ডাস্ট্রির স্বার্থে দূরত্ব বজায় রাখলে ঠিক আছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us