IAS of Bengal: ভোটের মুখে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, কাকে কোথায় দায়িত্ব দিল নবান্ন?

West Bengal IAS reshuffle: প্রশাসনিক এই রদবদলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্ব পরিবর্তিত হয়েছে। মোহাম্মদ গুলাম আলি আনসারিকে মালদহ ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে মালদহ ডিভিশনের কমিশনার ছিলেন।

IAS of Bengal: ভোটের মুখে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, কাকে কোথায় দায়িত্ব দিল নবান্ন?
কোন কোন আইএএস কোথায় দায়িত্ব পেলেন? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Apr 02, 2026 | 11:05 PM

কলকাতা: ভোটের মুখে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল নবান্নর। নির্বাচনী মরসুম সঙ্গে কালিয়াচলক কাণ্ডের ঘটনার আবহেই এই রদবদল বলে মত ওয়াকিবহাল মহলের। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার করতে এবং বিভিন্ন দফতরের কাজে গতি আনতে একাধিক সিনিয়র আইএএস আধিকারিকের দায়িত্ব, কর্মক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। জেলা ও বিভাগীয় স্তরে প্রশাসনিক সমন্বয় বৃদ্ধিতেই এই পদক্ষেপ কার্যকরী হবে বলে মত নবান্নের কর্তাদের। 

প্রশাসনিক এই রদবদলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্ব পরিবর্তিত হয়েছে। মোহাম্মদ গুলাম আলি আনসারিকে মালদহ ডিভিশনের পূর্ণকালীন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে মালদহ ডিভিশনের কমিশনার ছিলেন। পাশাপাশি অবনীন্দ্র সিং বর্ধমান ডিভিশনের পূর্ণকালীন ডিভিশনাল কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আগে শ্রম দফতরের সচিব ছিলেন এবং অতিরিক্ত দায়িত্বে বর্ধমান ডিভিশনের কমিশনার হিসেবে কাজ করছিলেন। প্রেসিডেন্সি ডিভিশনের পূর্ণকালীন কমিশনার করা হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে এবং অনুপ কুমার আগরওয়ালকে জলপাইগুড়ি ডিভিশনের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। 

একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ আধিকারিকদের দায়িত্বেও বদল এসেছে। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তাঁর বর্তমান দায়িত্বের সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (PHE) দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদকে নগরোন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট দফতরের গুরুভার দেওয়া হয়েছে। 

শিক্ষ ও কৃষি দফতরের শীর্ষ স্তরেও রদবদল ঘটেছে। স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিনোদ কুমারকে এখন থেকে টেকনিক্যাল এডুকেশন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাতে হবে। কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনাকে দেওয়া হয়েছে ফুড প্রসেসিং ও হর্টিকালচার দফতরের অতিরিক্ত ভার। পাশাপাশি পরিবহন দফতরের সচিব ড. সৌমিত্র মোহনকে শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।  

Follow Us