Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদেরও নিরাশ করল না রাজ্য, বড় ঘোষণা, বরাদ্দ ১৫০ কোটি

WB Budget: সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গত কয়েক বছরে একাধিক প্রশ্ন উঠেছে। সিভিক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও। বিশেষত আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর রাজ্যের এই নিয়োগ নিয়ে তুমুল সমালোচনা হয়। এবার রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি করল সরকার।

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদেরও নিরাশ করল না রাজ্য, বড় ঘোষণা, বরাদ্দ ১৫০ কোটি
Image Credit source: TV9 Bangla

Feb 05, 2026 | 4:22 PM

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করল রাজ্য সরকার। এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যেন কল্পতরু। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য। বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেট পেশ করেন। সেখানে প্যারাটিচার, আশাকর্মীর মতো কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বাদ গেলেন না সিভিক ভলান্টিয়াররাও।

সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গত কয়েক বছরে একাধিক প্রশ্ন উঠেছে। সিভিক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও। বিশেষত আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর রাজ্যের এই নিয়োগ নিয়ে তুমুল সমালোচনা হয়। এবার রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি করল সরকার।

চলতি বছরের এপ্রিল মাস থেকে সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রমিক ১০০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে বর্তমানে সিভিক ভলান্টিয়ারদের পরিবার যে টাকা পায়, তার অঙ্কও বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হত, এবার সেটা বাড়িয়ে ৫ লক্ষ করা হচ্ছে। এর জন্য আগামী অর্থবর্ষ থেকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজারে বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মরত। বাজেটে উল্লেখ করা হয়েছে, কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের ভাতা বাড়ানো হয়েছে।