AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Symbol Row: মধ্যরাতেই কালীঘাটের চিঠি গেল কমিশনে, বড় সিদ্ধান্তের পথে মমতা!

TMC Party name and symbol: কমিশন তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে রাতেই। আপাতত রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে লড়াই করতে পারবে না তৃণমূলের দুই শিবির। অন্য প্রতীকে লড়তে হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামও ব্যবহার করা যাবে না। বেছে নিতে হবে বিকল্প নাম।

TMC Symbol Row: মধ্যরাতেই কালীঘাটের চিঠি গেল কমিশনে, বড় সিদ্ধান্তের পথে মমতা!
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 18, 2026 | 9:30 AM
Share

কলকাতা: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আগেই আপত্তি জানিয়েছে কালীঘাট-শিবির। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করে যে রায় দিয়েছে, তা অবৈধ বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, ওই রায় নিয়ে আপত্তি আছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কমিশনের নিয়ম অনুসারে প্রতীক বাছাইয়ের সিদ্ধান্ত নিলেও আগামিদিনে তিনি আদালতে যাবেন বলে সূত্রের খবর।

কমিশন তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে বৃহস্পতিবার রাতেই। আপাতত রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে লড়াই করতে পারবে না তৃণমূলের দুই শিবির। অন্য প্রতীকে লড়তে হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামও ব্যবহার করা যাবে না। বেছে নিতে হবে বিকল্প নাম। শুক্রবার সকাল ১১ টার মধ্য়ে নাম ও প্রতীক বাছাই করে কমিশনে জমা দেওয়ার কথা বলা হয় দুই শিবিরকেই।

সূত্রের খবর, রাত সাড়ে ১১টায় অর্থাৎ কমিশন রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্য়েই তিনটি প্রতীক বাছাই করে জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কারণ রেজিনগর ও নন্দীগ্রামের উপ নির্বাচন আসন্ন। দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট-শিবির। প্রতীক বিতর্কে সেখানে মনোনয়নের স্ক্রুটিনি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। তাই প্রতীক পাঠাতে দেরি করেনি মমতা-শিবির।

উল্লেখ্য়, কমিশনে যে সব প্রতীক মুক্ত আছে, সেগুলির মধ্য়ে থেকে যে কোনও তিনটি বেছে নিতে হবে প্রত্য়েক শিবিরকে। রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দের প্রতীক জানিয়ে দিয়েছে কমিশনকে। তবে ঋতব্রত-শিবির এখনও বিকল্প প্রতীক বাছাই করেনি। ঋত-শিবিরের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টার মধ্যেই প্রতীক বেছে জানিয়ে দেবেন কমিশনকে।

Follow Us