West bengal Minister: বাংলার নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

Kolkata: তৃণমূল আমলে মুখ্য়সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন ২০২৫-এর ডিসেম্বর মাস থেকে। ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তৃণমূল আমলে মুখ্য়সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন ২০২৫-এর ডিসেম্বর মাস থেকে।

West bengal Minister: বাংলার নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল
মনোজ আগরওয়াল, মুখ্যসচিবImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2026 | 7:45 PM

কলকাতা: আগে ছিলেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক। এখন তিনি হলেন বাংলার নতুন মুখ্য় সচিব। কথা হচ্ছে মনোজ আগরওয়ালকে নিয়ে। ছাব্বিশের ভোটে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বেই এবারের ভোটে হিংসার কোনও ঘটনা ঘটেনি। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকই এবার রাজ্যের নতুন মুখ্য়সচিব।

তৃণমূল আমলে মুখ্য়সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন ২০২৫-এর ডিসেম্বর মাস থেকে। ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তৃণমূল আমলে মুখ্য়সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন ২০২৫-এর ডিসেম্বর মাস থেকে। ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। এরপর ভোটের সময় নির্বাচন কমিশন পুরো দায়িত্ব নেয়। সেই সময় নিয়ে আসা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এরপর আজ রাজ্য পেল নতুন মুখ্যসচিব।

এ দিন, শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট বৈঠক ছিল। সেই বৈঠকে মনোজ ছিলেন একদম তাঁর পাশেই বসে। তখন থেকেই জল্পনা বাড়ছিল। এরপর জানা গেল তিনিই মুখ্যসচিব। বস্তুত, ভোট চলাকালীন নির্বাচন পর্যবেক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। নতুন সরকার গঠনের পর তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।

এখানে উল্লেখ্য, ছাব্বিশের ভোটের সময় থেকে এসআইআর পর্ব ও পরে ভোটের হিংসা তিনি ভালভাবে সামাল দিয়েছিলেন। তবে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু সে সব কিছু পাত্তা না দিয়ে একাধারে তিনি সব দায়িত্ব সামলেছেন নিজের হাতে। পরে ভোট মিটতেই দেখা গেল মনোজই হলেন রাজ্যের মুখ্যসচিব।

মনোজ আগরওয়ালের সম্পর্কে তথ্য

  • পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল
  • তিনি ইংরেজি ও হিন্দিতে দক্ষ। তবে, তিনি বাংলা বলতে ও বুঝতে পারেন।
  • জেলাশাসক থেকে অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিবের মতো রাজ্যের একাধিক পদের দায়িত্ব সামলেছেন।

 

 

Follow Us