AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ৪০ মিনিট পার, নেই কোনও মেট্রো, অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা

Kavi subhash to Dakshineswar: কিন্তু জানা যাচ্ছে, ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছে না কোনও মেট্রো। চরম বিপাকে যাত্রীরা। জানা যাচ্ছে, শহীদ ক্ষুদিরাম - দক্ষিণেশ্বরের মাঝে এই মেট্রো বিভ্রাট হয়েছে। 

Kolkata Metro: ৪০ মিনিট পার, নেই কোনও মেট্রো, অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা
কবি সুভাষ মেট্রোImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 28, 2025 | 10:14 AM
Share

কলকাতা: ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। সময় মতো চলল না মেট্রো। মূলত, সকাল নাগাদ মেট্রোর প্রত্যেকটি স্টেশনে থাকে যাত্রীদের ব্যাপক ভিড়। দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর উপরই ভরসা রাখেন তাঁরা। কিন্তু জানা যাচ্ছে, ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছে না কোনও মেট্রো। চরম বিপাকে যাত্রীরা। জানা যাচ্ছে, শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বরের মাঝে এই মেট্রো বিভ্রাট হয়েছে।

জানা যাচ্ছে, শহিদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ অর্থাৎ মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই বিপর্যস্ত রয়েছে পরিষেবা। আজও (বৃহস্পতিবার) তার ব্যতিক্রম হল না। প্রায় চল্লিশ মিনিট ধরে কোনও মেট্রো চলছে না। অনেকক্ষণ ধরে যাত্রীরা টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তাঁরা ক্ষোভ উগরে দেন। যাত্রীদের একাংশ বলছেন, শহিদ ক্ষুদিরামের দিকে কোনও মেট্রো ঘোষণা নেই। কোনও মেট্রো ঢুকছে না। তবে এই ঘটনা প্রথম নয়, সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন যাত্রীরা। বৃহস্পতিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা মহানায়ক উত্তম কুমার থেকে নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এক লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা। যে কারণে প্রথম দিনই সময় মত মেট্রো চালাতে না পেরে পরিস্থিতি বিপর্যস্ত।

সম্প্রতি হাওড়া স্টেশন থেকে সোজা সেক্টর ফাইভের উদ্দেশে মেট্রো রুট চালু হয়েছে। আর এই মেট্রো চালু হতেই অফিস যাত্রীদের অনেকেই খুশি হয়েছিলেন। মূলত, দক্ষিণ কলকাতা থেকে সেক্টর ফাইভে আসেন তাঁদের অনেকেই ব্লু লাইনে ধর্মতলা এসে তারপর মেট্রো চেঞ্চ করে ফের ইয়ালো লাইনের মেট্রোয় ওঠেন। কিন্তু ব্যস্ত সময়ে এই ট্রেন না পাওয়ায় বিভ্রাটে তাঁরা।

Follow Us
'আমার বডির উপর দিয়ে যেতে হবে...', কেন বললেন গৌতম দেব
'আমার বডির উপর দিয়ে যেতে হবে...', কেন বললেন গৌতম দেব
শালবনিতে প্রচারে এসে শহিদ ক্ষুদিরাম প্রসঙ্গ তুললেন শাহ! কী বললেন?
শালবনিতে প্রচারে এসে শহিদ ক্ষুদিরাম প্রসঙ্গ তুললেন শাহ! কী বললেন?
কী থেকে আগুন লাগে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে?
কী থেকে আগুন লাগে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে?
বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! বড় কোন আপডেট?
বেলডাঙা মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! বড় কোন আপডেট?
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
ভোটে মাছ নিয়ে টানাপোড়েন, কুলতলির মৎস্যজীবীদের গ্রামের ছবি কী বলছে?
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা