Minister Agnimitra Paul: ‘পরিচয় নয়, মানুষটাই আসল’, মহাভারতের প্রসঙ্গ টেনে এবার বৃহন্নলাদের হয়ে কলম ধরলেন অগ্নিমিত্রা

Agnimitra Paul News: নিজের ফেসবুক পোস্টে মহাভারতের প্রসঙ্গও তুলে ধরেছেন রাজ্যের মন্ত্রী। তিনি লিখেছেন, "অর্জুনের বৃহন্নলা পরিচয় ছিল অজ্ঞাতবাসের একটি অধ্যায়। কিন্তু আজকের বৃহন্নলাদের জীবনে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাই—যেখানে থাকবে কাজ, সম্মান, আত্মনির্ভরতা এবং সমাজে সমান মর্যাদা।"

Minister Agnimitra Paul: পরিচয় নয়, মানুষটাই আসল, মহাভারতের প্রসঙ্গ টেনে এবার বৃহন্নলাদের হয়ে কলম ধরলেন অগ্নিমিত্রা
পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল।Image Credit source: TV9 বাংলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2026 | 6:12 PM

কলকাতা: ‘অবহেলা নয় সমাজে তাঁরা পরিচিত হন নিজেদের কাজের মাধ্যমে।’ এবার বৃহন্নলাদের নিয়ে বড় ভাবনা রাজ্য সরকারের। রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, এবার বৃহন্নলাদেরও কাজে লাগানো হবে। তার পরিবর্তে তাঁদের দেওয়া হবে সাম্মানিকও। শুধু তাই নয়, মহাভারতের প্রসঙ্গ টেনেছেন তিনি। সেখানে ‘শিখণ্ডীর’ চরিত্র এমনকী অর্জুনকে একটা সময় বৃহন্নলা সাজতে হয়েছিল সেই নিয়েও লেখালিখি করেছেন তিনি।

এ সমাজ বৃহন্নলাদের উপেক্ষিত করে রেখেছে। সুখ-স্বাচ্ছন্দ্য থেকে তাঁরা বঞ্চিত। তাঁদের হয়ে কেউ কথা বলে না। তাঁদের হয়ে কেউ প্রতিবাদ করে না। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা এবার সেই উপেক্ষিতদের হয়েই ধরলেন কলম। মনে করিয়ে লিখলেন, “একবার ভাবুন, যিনি ছিলেন মহাবীর অর্জুন, যাঁর হাতে ছিল গাণ্ডীব, যিনি যুদ্ধক্ষেত্রে অসংখ্য বীরকে পরাজিত করেছেন, তিনিই একদিন বৃহন্নলা পরিচয়ে রাজঅন্তঃপুরে দিন কাটিয়েছেন।”

এরপর তিনি তুলে এনেছেন শিখণ্ডির প্রসঙ্গও। লিখেছেন, “মহাভারতের আরও একটি চরিত্র শিখণ্ডী। তাঁর জীবনকাহিনিও আমাদের মনে করিয়ে দেয়, মানুষের পরিচয় ও জীবনযাত্রা সবসময় সমাজের প্রচলিত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে না।”

অগ্নিমিত্রা ঠিক কী কী লিখেছেন?

কী কী কাজ করতে পারেন বৃহন্নলারা?

এ দিন, অগ্নিমিত্রা পাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখান থেকে তিনি জানান যে কী কী কাজে এবার থেকে বৃহন্নলাদের লাগানো যেতে পারে। রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের পরিকল্পনা, বৃহন্নলা সম্প্রদায়ের আগ্রহী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত করা। তাঁরা রাস্তায় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, হেলমেট পরতে, সিটবেল্ট ব্যবহার করতে এবং নিরাপদে চলাচল করতে সচেতন করবেন।”

তিনি আরও বলেন, “পাশাপাশি পুরসভার কর আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাম্মানিকের ব্যবস্থার মাধ্যমে তাঁদের কাজের মর্যাদা দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us