Tapas Roy on Sudip: ‘বউয়ের প্রতি কোনও নিয়ন্ত্রণ নেই… ছিলও না’, কটাক্ষ তাপসের
Sudip Banerjee: তৃণমূল ছাড়ার সময় থেকেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। আজ বিজেপি জয়ী হওয়ার পর শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়। অন্যদিকে, এনডিএ-কে সমর্থন করে এনসিপিআই দলের যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পর কটাক্ষ করে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, ‘একজনের সঙ্গে আর এক জন ফ্রি।’ তাঁর বক্তব্য ছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ-কে সমর্থন করলে, একই পথে হাঁটবেন তাঁর স্ত্রী নয়নাও। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বরং বুধবার যখন নয়না বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে এবার কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।
তৃণমূল ছাড়ার সময় থেকেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তাপস রায়। আজ বিজেপি জয়ী হওয়ার পর শিল্পমন্ত্রী হয়েছেন তাপস রায়। অন্যদিকে, এনডিএ-কে সমর্থন করে এনসিপিআই দলের যোগ দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার সুদীপ বলেছেন, নয়না এখনও মমতার সঙ্গেই আছেন। এই রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তাপস রায় বলেন, “তাহলে ওঁর স্ত্রীর উপর কোনও নিয়ন্ত্রণ নেই। কোনওদিন ছিলও না। অথবা ইচ্ছাকৃত স্বামী-স্ত্রী দুজনে দুদিকে রইলেন।” সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, “আমার স্ত্রী মমতাকে দেখে রাজনীতিতে এসেছে। বিধায়ক হয়েছে। ও মমতার সঙ্গেই আছে।”
TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাপস রায় আরও বলেন, “ভয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন ওঁরা। উত্তর কলকাতার মানুষ যে ওঁদের কী করবে, সেই ভয়ে এটা করছে। বাঁচতে আমার নেতা অমিত শাহের কাছেই যেতে হয়েছে।”
