Saokat Molla: থানা থেকে বেরতেই পরপর পড়ল বোমা, ভোটের আগে শওকতের উপর হামলার অভিযোগ

ISF: পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দু'টি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সওকাত মোল্লা। বিধায়ক জানিয়েছেন, গতকাল তিনি দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন।

Saokat Molla: থানা থেকে বেরতেই পরপর পড়ল বোমা, ভোটের আগে শওকতের উপর হামলার অভিযোগ
শওকত মোল্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2026 | 11:01 AM

ভাঙড়: ভোট আসার আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে আইএসএফ-এর। অভিযোগ, ভাঙড়ের পোলেরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিদর্শনে গিয়েছেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সওকাত মোল্লা। বিধায়ক জানিয়েছেন, গতকাল তিনি দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথেই তাঁর উপর এই হামলা চালানো হয়।
এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত আইএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

শওকত বলেন, “এটা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ। আমাদের খয়রুলকে খুন করার পরিকল্পনা করে ও যখন মিটিং করছিল, তারপর লাইট অফ করে দিয়ে ওর উপর হামলা করা হয়। এবং এই ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করি। আর সেই অভিযোগ দায়ের করে ফেরার সময় আমার সঙ্গে অনেক গাড়ি ছিল। আর সেই গাড়ি লক্ষ্য করে গুলি চলে বোমা মারা হয়।”

আরও এক তৃণমূল নেতা বলেন, “আসলে পোলেরহাটে পায়ের তলা থেকে আইএসএফ-এর মাটি সরে গেছে। আমি যেহেতু দায়িত্বে রয়েছি সেই কারণে আমার উপর হামলা চালানো হয়। আসলে আইএসএফ ভাঙড় থেকে মুছে যাবে বলে সন্ত্রাসের রাজনীতি করছে।”