AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBJEE 2026 Examination: ১ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া আজ বসছে রাজ্য জয়েন্টে, এই প্রথম দেওয়া হবে OMR শিটের কার্বন কপি

WBJEE 2026: ফল প্রকাশের স্বচ্ছতা সুনিশ্চিত করতে পরীক্ষার্থীদের দুটি ওএমআর শিট দেওয়া হবে। একটি মূল্যায়নের জন্য জমা দিতে হবে। অন্য সঙ্গে নিয়ে যাওয়া যাবে। পরীক্ষা শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে।

WBJEE 2026 Examination: ১ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া আজ বসছে রাজ্য জয়েন্টে, এই প্রথম দেওয়া হবে OMR শিটের কার্বন কপি
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 24, 2026 | 9:09 AM
Share

কলকাতা: আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। ২৬৪ কেন্দ্র পরীক্ষা হবে গোটা রাজ্যে। পরীক্ষায় বসছেন ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। বেলা ১১টা থেকে ১টা অঙ্ক পরীক্ষা হবে। এক ঘণ্টা বিরতির পর দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা, রয়াসনের পরীক্ষা। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে কড়া নজরদারি থাকছে পরীক্ষা কেন্দ্রে। সেন্টারে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চলবে চেকিং। অ্যাডমিট কার্ডের নির্দেশ মতো পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে স্বচ্ছ জলের বোতল ছাড়া ঘড়ি, মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যেতে পারবে না। 

ফল প্রকাশের স্বচ্ছতা সুনিশ্চিত করতে ওএমআর শিটেও নতুন তৎপরতা। সোজা কথায়, এই প্রথম রাজ‍্য জয়েন্টে OMR শিটের কার্বন কপি দেওয়া হচ্ছে। একদিন আগেই কার্বন কপি দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা আনার বার্তা ছিল মুখ‍্যমন্ত্রীর। এবার রাত পোহাতেই অ্যাকশন। পাশাপাশি প্রত‍্যেক দুটি পরীক্ষাকেন্দ্রের জন‍্য একজন করে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ জয়েন্ট বোর্ডের। পরীক্ষা শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকছে। বাস, ট্রেন, মেট্রোর মতো গণপরিহণ ব্যবস্থাও সুনিশ্ছিত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। যে কোনও দরকারে পরীক্ষার্থী হেল্প ডেস্কে ফোন করতে পারেন। পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে। 

অন্যদিকে ইতিমধ্যে এক্সে পোস্ট করে পশ্চিবঙ্গ পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়েছে। কোনও প্রয়োজন বা সমস্যার জন্য রাজ্যের তরফে যে কন্ট্রোল রুম থাকছে তার নম্বরও শেয়ার করা হয়েছে। পাশাপাশি সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা যে নিশ্চিত করা হয়েছে তা যেমন জানানো হচ্ছে তেমনই ট্রাফিকের ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয় তাও নিশ্চিত করা হচ্ছে বলে জানাচ্ছে পুলিশ। 

Follow Us
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি