Jahangir Khan, Pushpa: মাথার ছাদটুকুও গেল! বড় বিপদে পড়ে গেলেন সেই ‘পুষ্পা’
Kolkata: এ দিকে, আজ ভাইফোঁটার দিন তার বাড়ি ভাঙতে অ্যাকশনে পুলিশ। BDO-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বের করা হচ্ছে সব আসবাব পত্র। মিক্সার,মাইক্রোওভেন, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল, ওয়াসিংমেসিন সব বের করে দিয়েছেন।

কলকাতা: আপাতত জেলে রয়েছেন জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত ‘পুষ্পা’। এর মধ্যেই আরও বিপাকে তিনি। এবার তাঁর ফলতার শ্রীরামপুরের বাড়ি ভেঙে দিল পৌরসভা। বাড়ি থেকে আসবাব সহ বিভিন্ন জিনিস বের করে দিয়েছে। জাহাঙ্গীরের ওই বাড়ি বেআইনি বলে দাবি প্রশাসনের।
ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, হুমকি-ধমকি কী কী না অভিযোগ ছিল এই জাহাঙ্গিরের বিরুদ্ধে। সম্প্রতি, বিধানসভা নির্বাচনের সময় আবার নিজেকে পুষ্পা বলে দাবি করেছেন। সিনেমার ডায়লগ আওড়ে বলেছেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’। পরবর্তীতে গ্রেফতার হন তৃণমূলের এই নেতা। এখন জেলবন্দি।
এ দিকে, আজ ভাইফোঁটার দিন তার বাড়ি ভাঙতে অ্যাকশনে পুলিশ। BDO-র উপস্থিতিতে ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বের করা হচ্ছে সব আসবাব পত্র। মিক্সার,মাইক্রোওভেন, ঘড়ি, বেতের সোফা, ট্রেডমিল, কম্বল, ওয়াসিংমেসিন সব বের করে দিয়েছেন।
এলাকার বাসিন্দারা বলছেন, এই জাহাঙ্গির মাথায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। তারপর থেকে তড়তড় করে তাঁর উত্থান। শেষের দিকে ফলতার দলের অবজারভার ছিলেন।
নির্বাচনের আগে থেকেই ফলত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এসআইআর-এর সময় থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্র থেকে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল। অভিযোগ ছিল, বিএলও-র ওপর চাপ তৈরি করে মৃতদের নাম এসআইআর-এর তালিকায় তোলানোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নাম উঠে আসে। সেই জাহাঙ্গিরের
