AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Student Death: নিউটাউনে ছাত্রের দেহ উদ্ধারে খুনের অভিযোগ দায়ের

Student Death: পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ওই ছাত্রের। মূলত কাদের সঙ্গে এই ঝামেলা, তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কী ঘটনা ঘটেছিল, ঘটনার দিন সময় ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Student Death: নিউটাউনে ছাত্রের দেহ উদ্ধারে খুনের অভিযোগ দায়ের
এই আবাসনেই মিলেছে দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2024 | 11:50 PM
Share

কলকাতা: নিউটাউনে সরকারি আবাসনের নীচে উদ্ধার হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব দত্তর (২০) মৃতদেহ। এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হল এবার। নিহত ছাত্রের বাবা এই অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, ছেলের বেশ কয়েকজন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে অভিযোগকারীর তরফে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে ঝামেলা হয় ওই ছাত্রের। মূলত কাদের সঙ্গে এই ঝামেলা, তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কী ঘটনা ঘটেছিল, ঘটনার দিন সময় ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।

গত শুক্রবার সরকারি আবাসনের নীচে উদ্ধার হয় গৌরবের দেহ। রক্তাক্ত অবস্থায় সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের নীচ থেকে দেহটি উদ্ধার হয়। প্রথম থেকেই এই ঘটনা ঘিরে নানা তত্ত্ব দানা বেঁধেছে। আত্মহত্যা নাকি মেরে ফেলে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রথমে কোনও অভিযোগ দায়ের না হলেও রবিবার নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি