Nabanna:১০ মানেই ১০-ই, দেরি হলে সরকারি কর্মচারিদের কী হবে জানাল নবান্ন
Kolkata: সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১১টার মধ্যে উপস্থিত হলে 'লেট' হিসেবে চিহ্নিত করা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে 'অনুপস্থিত' হিসেবে গণ্য করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে 'আর্লি ডিপার্চার' ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কাটা হবে।

কলকাতা: হাজিরা নিয়ে আবারও কড়া নবান্ন (Nabanna)। ১৫ জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ‘ফেস রিকগনিশন’ বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দফতরে এই ব্যবস্থা কার্যকর হবে বলে দেওয়া হয়েছে সাফ নির্দেশ। দফতর প্রধানদের বাদ দিয়ে সকল কর্মকর্তা-কর্মচারিকে প্রবেশ ও প্রস্থানের সময়, মুখ সনাক্ত যন্ত্রে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১১টার মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে চিহ্নিত করা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কাটা হবে।
কী কী নির্দেশ দেওয়া হয়েছে?
- অফিস ত্যাগের সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
- মাসে প্রতি তিনদিন লেট বা আর্লি ডিপার্চারের জন্য একদিনের CL/CCL কাটা হবে।
- সরকারি বৈঠক বা দাপ্তরিক কাজের কারণে দেরি বা আগাম প্রস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
- সদর দফতরের ৮ কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকবে।
- প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
