AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ্যসচিবের পদে মেয়াদ বাড়ল আলাপনের, মমতার আবেদনে সাড়া মোদীর

আলাপন বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন রাজীব সিনহা। তবে এভাবে মুখ্যসচিবের মেয়াদ বাড়ানোর নজির খুব একটা নেই বললেই চলে।

মুখ্যসচিবের পদে মেয়াদ বাড়ল আলাপনের, মমতার আবেদনে সাড়া মোদীর
ফাইল ছবি
| Updated on: May 24, 2021 | 6:11 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতি মোকাবিলায় দক্ষ প্রশাসক প্রয়োজন। সেই কারণে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মমতা। তাঁর আবেদন এ দিন মেনে নিয়েছে কেন্দ্র। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদনে সিলমোহর দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনমাসের জন্য মুখ্যসচিবের পদে মেয়াদ বাড়ানো হয়েছে আলাপনের।

চলতি মাসেই রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ফুরোচ্ছে। এরপর অবসর নেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং কোভিড যুদ্ধে আলাপনের অভিজ্ঞতার কারণে মমতা চেয়েছিলেন, আগামী কয়েক মাস তিনিই থেকে যান নবান্নে। সেই মতো গত ১৩ মে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেন মমতা। চিঠিতে আবেদন জানান, ইতিমধ্যেই বহু উচ্চপদস্থ আমলা এবং আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে এই সময়ে আলাপনের বিশেষ প্রয়োজন রয়েছে নবান্নে। কোভিড পরিস্থিতি সামলাতে যে অভিজ্ঞ আমলা প্রয়োজন সেই কথাও চিঠিতে উল্লেখ করেছিলেন মমতা।

সেই চিঠির জবাবে আজ, সোমবার নবান্নে চিঠি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যের আবেদন মেনে নেওয়া হচ্ছে। ফলে চলতি মাসে ৩১ তারিখ আলাপনের অবসর নেওয়ার কথা থাকলেও এখন তা তিনমাস পিছিয়ে গেল। এ বার অগস্ট মাসের শেষ পর্যন্ত মুখ্যসচিবের দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন: মুখ্যসচিব আলাপনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে মোদীকে চিঠি মমতার

প্রসঙ্গত, আলাপন বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন রাজীব সিনহা। তবে এভাবে মুখ্যসচিবের মেয়াদ বাড়ানোর নজির খুব একটা নেই বললেই চলে। বছর দশেক আগে একবার রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল। এ বার আলাপনের মেয়াদ বাড়ল ৩ মাসের জন্য।

আরও পড়ুন: ‘ওড়িশাকে ৬০০ কোটি, বাংলাকে ৪০০ কোটি!’, ‘আমি সায়েন্স বুঝি না’, বললেন মমতা

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে