AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown: নিউটাউনের ভিতরেই চলছে দীর্ঘদিন অত্যাচার, সব ফাঁস হল আজই

Newtown: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশীস রায়। তিনি গোবিন্দ নগরের দ্বিতীয় লেনের বাসিন্দা। নিজের পৈতৃক বাড়িতে একাই থাকতেন আশীস। জানা গিয়েছে, এই বাড়িতে একাধিক ঘর ভাড়া রয়েছে। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর তারা চলে যায়।

Newtown: নিউটাউনের ভিতরেই চলছে দীর্ঘদিন অত্যাচার, সব ফাঁস হল আজই
নিউটাউনে উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2024 | 1:49 PM
Share

নিউটাউন: বাড়ি ভাড়ার টাকা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভাইয়ের উপর অত্যাচারের অভিযোগ। এমনকী তাঁকে বেল্ট দিয়ে মারধর করা হত বলেও দাবি করেছেন এলাকাবাসী। এরপর শনিবার ঘরের ভিতর থেকে উদ্ধার হয় ভাইয়ের নিথর দেহ। পরে দুই বোন এলাকায় আসতেই তুমুল অশান্তি গন্ডগোল ছড়ায়। জনরোষের মুখে দুই বোন। অভিযোগ, মহিলাদের মারধরও করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশীস রায়। তিনি গোবিন্দ নগরের দ্বিতীয় লেনের বাসিন্দা। নিজের পৈতৃক বাড়িতে একাই থাকতেন আশীস। জানা গিয়েছে, এই বাড়িতে একাধিক ঘর ভাড়া রয়েছে। দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর তারা চলে যায়। কিন্তু মাসের শেষে বাড়ি ভাড়ার টাকা নিতে আসত বলে অভিযোগ। সেই সময় ভাইয়ের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ।

অভিযোগ, এক জামাই ওই ভাইকে বেল্ট দিয়ে প্রায় মারধর করত। আশীসের নাকি একসময় বিয়ে হয়েছিল। অভিযোগ সেই বউকেও অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়। এরপর তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। ওই বাড়িতে আশীস একাই থাকত। দুই বোন তাঁকে খাবার দেওয়ার জন্য একজনকে রাখে।

অভিযোগ, তিনি শুধু আলু সেদ্ধ ভাত ও ডাল সেদ্ধ ভাত দিয়ে দিনের পর দিন দিয়ে যায়। এরপর গতকাল খাবার দিতে এসে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হয়। এরপর আজ ফের ডাকাডাকি করলে দরজা না খুললে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। দরজা খুলে দেখে খাটের উপরে নিথর দেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয়ন নিউটাউন থানায়। খবর পেয়ে ওই বাড়িতে আসে দুই বোন। দুই বোন বাড়িতে আসতেই এলাকাবাসীর রাগের বহিঃপ্রকাশ। দুই বোনকে ধরে মারধর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, সম্পত্তি হাতানোর জন্যে মানসিকভাবে অত্যাচার চালানো হত যুবকের উপর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us