AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on NIA: কারা এই বলাই, মনোব্রত? কেন গ্রেফতার? ভূপতিনগর-কাণ্ডে বিবৃতি দিয়ে জানাল NIA

Attack on NIA: বিবৃতিতে এনআইএ জানিয়েছে, বলাই চরণ মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করা হয়েছে ভূপতিনগর থেকে। মোট ৫ জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। মনোব্রত জানার বাড়িতে যেতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এনআইএ জানিয়েছে, সংস্থার গাড়ি ভাঙা হয়েছে, একজন আধিকারিক আহত হয়েছেন।

Attack on NIA: কারা এই বলাই, মনোব্রত? কেন গ্রেফতার? ভূপতিনগর-কাণ্ডে বিবৃতি দিয়ে জানাল NIA
ভূপতিনগর বিস্ফোরণ (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 2:25 PM
Share

কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হবে। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।

বিবৃতিতে এনআইএ জানিয়েছে, বলাই চরণ মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করা হয়েছে ভূপতিনগর থেকে। মোট ৫ জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। মনোব্রত জানার বাড়িতে যেতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এনআইএ জানিয়েছে, সংস্থার গাড়ি ভাঙা হয়েছে, একজন আধিকারিক আহত হয়েছেন। তাঁরা যাতে গ্রেফতার করতে না পারেন, সেই চেষ্টা করা হয়েছিল বলেও উল্লেখ করেছে এনআইএ।

ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা ঘটে ২০২২ সালের ডিসেম্বর মাসে। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার পায় এনআইএ। সেই সূত্র ধরেই এদিন তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থা।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা