AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UGC-NET Results: প্রকাশিত হল UGC-NET-র ফলাফল, তিনটি বিষয়ে ফের পরীক্ষা হবে

UGC NET Result 2026: এনটিএ জানিয়েছে, মোট ৭ লক্ষ ৭৩ হাজার ৮০৬ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিল ইউজিসি-নেট (UGC-NET)-র জন্য। এর মধ্যে ৬ লক্ষ ৭ হাজার ১৫১ জন পরীক্ষায় বসেছিল। ৪৫ হাজার ৯০৪ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উত্তীর্ণ হয়েছে।

UGC-NET Results: প্রকাশিত হল UGC-NET-র ফলাফল, তিনটি বিষয়ে ফের পরীক্ষা হবে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Aug 29, 2026 | 10:36 AM
Share

নয়া দিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি  প্রকাশ করল ইউজিসি-নেট (UGC-NET)-র ফলাফল। গত জুন মাসে এই পরীক্ষা হয়েছিল। মোট ৮৪টি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। মোট ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে।

এনটিএ জানিয়েছে, মোট ৭ লক্ষ ৭৩ হাজার ৮০৬ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিল ইউজিসি-নেট (UGC-NET)-র জন্য। এর মধ্যে ৬ লক্ষ ৭ হাজার ১৫১ জন পরীক্ষায় বসেছিল। ৪৫ হাজার ৯০৪ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উত্তীর্ণ হয়েছে। তারা পিএইচডি-তে ভর্তি হতে পারবে। অন্যদিকে ৯৭ হাজার ৪৩৪ জন প্রার্থী শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য উত্তীর্ণ হয়েছে। ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে।

তিনটি পরীক্ষা পুনরায় হবে-

এনটিএ জানিয়েছে, মোট তিনটি পেপার পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এগুলি হল ইংরেজি, কমার্স ও সোশিওলজি। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এগুলির পুনরায় পরীক্ষা হবে। প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে।  যারা এই তিনটি বিষয়ে পুনরায় পরীক্ষায় বসবে, তাদের কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।

Follow Us