AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda: বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, তপ্ত বাগদা

BJP Leader Attacked in Bagda: সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বাগদা থেকে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা শিশির হাওলাদার। অভিযোগ, বৈকোলা প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে ভবানীপুরের দিক থেকে আসা একটি  মোটরবাইক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর দিকে চেপে আসে।

Bagda: বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, তপ্ত বাগদা
আক্রান্ত নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 9:44 AM
Share

উত্তর ২৪ পরগনা:  বিজেপি নেতা শিশির হাওলাদারকে মোটরবাইক দিয়ে চেপে লাথি মেরে ফেলে দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বাগদা থেকে দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা শিশির হাওলাদার। অভিযোগ, বৈকোলা প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে ভবানীপুরের দিক থেকে আসা একটি  মোটরবাইক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর দিকে চেপে আসে এবং তাঁকে সজোরে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। দুর্ঘটনার পরপরই দুষ্কৃতীরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আহত বিজেপি নেতাকে উদ্ধার করে তড়িঘড়ি বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর বিজেপি নেতা শিশির হাওলাদার বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সরাসরি দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

Follow Us