AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi News: বন্ধুর সঙ্গে পার্কে ঘুরছিল কিশোরী, হঠাৎ পুলিশ সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ‘হুমকি’, তারপরই ‘গণধর্ষণ’, ঘটনাস্থল সেই দিল্লি

Delhi Crime News: পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। পুজো দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মন্দিরের কাছের একটি পার্কে যায় তারা। অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন ব্যক্তি তাদের কাছে আসে। নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় অভিযুক্তরা।

Delhi News: বন্ধুর সঙ্গে পার্কে ঘুরছিল কিশোরী, হঠাৎ পুলিশ সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 'হুমকি', তারপরই 'গণধর্ষণ', ঘটনাস্থল সেই দিল্লি
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 9:44 AM
Share

নয়া দিল্লি: ফের দিল্লি। ফের গণধর্ষণ। এবার পুলিশের বেশে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। দক্ষিণ দিল্লির ইস্কন মন্দির ও কালকাজি মন্দিরের মাঝের একটি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সেখানে একটি পার্কে বন্ধুর সঙ্গে ঘুরছিল ওই কিশোরী। সেইসময় তিনজন পুলিশের বেশে এসে ভয় দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকী, নির্যাতিতার বন্ধুকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে রাতেই অভিযানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে ওই অভিযুক্তকে ধরতে গেলে তার সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। শেষমেশ অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ। বাকি দুইজনের খোঁজে তল্লাশি চলছে।

ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। পুজো দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মন্দিরের কাছের একটি পার্কে যায় তারা। অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন ব্যক্তি তাদের কাছে আসে। নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় অভিযুক্তরা। তারপরই আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে কিশোরীকে ভয় দেখিয়ে গণধর্ষণা করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলে কিশোরী ও তার বন্ধুকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ওই পার্কে ধর্ষণের অভিযোগ জানিয়ে রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ PCR কল আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। দিল্লির বাসিন্দা ওই কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তার বয়ানের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রাতেই অভিযানে নামে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে পার্ক এবং আশপাশের এলাকার CCTV ফুটেজও খতিয়ে দেখা হয়। ঘটনার সময় পার্ক বা তার আশপাশে কারা উপস্থিত ছিলেন, সেই তথ্যও সংগ্রহ করতে শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্তদের ধরতে একাধিক দল গঠন করা হয়।

পুলিশের সঙ্গে গুলির লড়াই, গ্রেফতার এক

তদন্ত চলাকালীন পুলিশের একটি দল খবর পায়, অভিযুক্তদের একজন অমর কলোনির ডিএম অফিস রোডের কাছে রয়েছে। সেখানে ফাঁদ পাতে পুলিশ। অভিযুক্তকে আটকানোর চেষ্টা করা হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, আত্মসমর্পণ করতে বলা হলেও অভিযুক্ত তিন রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে ডান পায়ে আঘাত লাগে। তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

১০ দিনে ধর্ষণের চতুর্থ ঘটনা

গত ১০ দিনের মধ্যে দিল্লিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগের চতুর্থ ঘটনা এটি। ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে চার জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালক। ১৬ সেপ্টেম্বর উত্তর দিল্লির সদর বাজার এলাকায় ষষ্ঠ শ্রেণির ১০ বছরের এক ছাত্রীকে একটি দোকানের ভিতরে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর ২১ সেপ্টেম্বর সামনে আসে বিহারের কিষনগঞ্জের ১৫ বছরের এক কিশোরীকে দিল্লিতে প্রায় দু’মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ। আর এবার কালকাজির পার্কে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ সামনে এল।

Follow Us