AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live: আজ সুপ্রিম কোর্টে হল না SIR মামলার শুনানি

Kolkata News Live Updates: এদিন উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ দিনভর খবর দেখুন এক নজরে...

West Bengal News Live: আজ সুপ্রিম কোর্টে হল না SIR মামলার শুনানি
সুপ্রিম কোর্টে SIR মামলা Image Credit: TV9 বাংলা
| Updated on: Sep 23, 2026 | 12:04 AM
Share

আজ সুপ্রিম কোর্টে বাংলার SIR মামলার শুনানি। উপনির্বাচন না হলেও, কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের আগে নাম বাদ যাওয়া অথচ বৈধ ভোটারদের স্বস্তি মেলে কিনা নজর সেদিকে। পাশাপাশি, এদিন উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ দিনভর খবর দেখুন এক নজরে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Sep 2026 06:39 PM (IST)

    আমার কাজ আমি করব, কোন বাঁদর-কুলাঙ্গার কী করছে দেখার দরকার নেই: মহুয়া

    যখনই নিজের সংসদীয় কেন্দ্রে পা দিচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তখনই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। কখনও আবার তাঁকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। এই নিয়েই আজ ফের মুখ খুললেন সাংসদ মহুয়া মৈত্র।

    বিস্তারিত পড়ুন: Mohua Moitra: আমার কাজ আমি করব, কোন বাঁদর-কুলাঙ্গার কী করছে দেখার দরকার নেই: মহুয়া

  • 22 Sep 2026 03:33 PM (IST)

    ‘রক্ষাকবচের কোনও প্রয়োজন নেই’, কংগ্রেস প্রার্থীর মামলায় জানাল কোর্ট

    বাম আমলের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জেলবন্দী কংগ্রেস প্রার্থী। তাঁর বিরুদ্ধে আগেই পুরনো মামলা ছিল, নতুন করে ফের পাঁচটি মামলায় নাম জড়ায় তাঁর। পরবর্তীতে নিরাপত্তা চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। মিলনের বিরুদ্ধে নতুন করে দায়ের হওয়া পাঁচটি মামলাই তুলে নিয়েছে রাজ্য সরকার। এ দিন হাইকোর্টের জানালেন রাজ্যের আইনজীবী।

    বিস্তারিত পড়ুন: Calcutta high Court on congress leader: ‘রক্ষাকবচের কোনও প্রয়োজন নেই’, কংগ্রেস প্রার্থীর মামলায় জানাল কোর্ট

  • 22 Sep 2026 01:58 PM (IST)

    SC On SIR: কবে হবে SIR এর শুনানি?

    •  মঙ্গলবার সুপ্রিম কোর্টে হল না এসআইআর মামলার শুনানি। দুপুর একটা পর্যন্ত আদালত বসেছে। SIR মামলা ২২ নম্বরে ছিল। দুপুর একটা পর্যন্ত ১৮ নম্বর পর্যন্ত শুনানি হয়েছে। এরপর লাঞ্চের জন্য উঠে যায় বেঞ্চ। দুপুর দুটো থেকে প্রথম স্পেশাল বেঞ্চ, তারপর কনস্টিটিউশন বেঞ্চ আছে। তাই আজ শুনানি হল না।
    • কনস্টিটিউশন বেঞ্চ শেষ হওয়ার পর যদি সময় থাকে, তখন বাকি মামলা নেওয়ার চেষ্টা হবে। SIR মামলার বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন। তখন প্রধান বিচারপতি বলেন,  বিকাল চারটের পর না হলে, পরে কবে হবে সেই তারিখ চারটের পর জানানো হবে।
  • 22 Sep 2026 01:40 PM (IST)

    কোচবিহার নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

    শুভেন্দু অধিকারী: এখানে অনেক কাজ হবে। জেলা শাসক অনেক প্ল্যান বানিয়েছে।

    শুভেন্দু অধিকারী: কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রীর সঙ্গে কিছু আলোচনা করেছি। এতে কোচবিহার থাকছে। আমি ৯ মে শপথ নিয়েছি। আমায় ৯ মে ২০২৭ সাল পর্যন্ত অর্থাৎ ১ বছর সময় দিতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের যে কাজ হচ্ছে দেখবেন তাতে অধিকাংশই আমরা কোচবিহার জেলার জন্য করেছি। এর বাইরেও কেন্দ্রীয় প্রকল্পের কাজ আমরা এই জেলার জন্য করছি।

    শুভেন্দু অধিকারী: উত্তরবঙ্গ তরাই-ডুয়ার্সের একশৃঙ্গ গণ্ডার জগৎ বিখ্যাত ব্যাপার। তাই এখানে পর্যটককে আনতে হবে। এখানে দু’ধরনের পর্যটককে আনতে হবে। একটা প্রকৃতিকে দেখার জন্য পর্যটক আসবে। আরেকটা ধর্মীয় স্থান দেখতে আসবেন।এর জন্য রেল-বিমানবন্দর-বাস ও রাত্রিবাসের জন্য ভালো-ভালো গেস্ট হাউজ বানাতে হবে। এই কাজ করলেই দেখবেন ভাল পর্যটন কেন্দ্র হয়ে উঠবে কোচবিহার

  • 22 Sep 2026 12:01 PM (IST)

    CID-র মুখোমুখি কীর্তি আজাদ

    • তোলাবাজির মামলায় CID-র মুখোমুখি কীর্তি আজাদ। একটি পুরনো তোলাবাজির মামলায় তাঁকে তলব করেছিলেন সিআইডি আধিকারিকরা। হাইকোর্টের রক্ষাকবচ নিয়েই ভবানীভবনে গিয়েছেন কীর্তি। ফলে কীর্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবেন না সিআইডি আধিকারিকরা। ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে কীর্তি আজাদের বিরুদ্ধে। তার ভিত্তিতেই তলব।
  • 22 Sep 2026 10:03 AM (IST)

    Bhangar College: ভাঙড় কলেজে অশান্তিতে গ্রেফতার ৪

    • ভাঙড় কলেজের ঘটনায় মোট গ্রেফতার চার। এবিভিপি-র ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজের অভিযোগ এবং ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীরা।
    • অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানার পুলিশ দুই ছাত্র নেতাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শাহরুখ আকতার আলি মোল্লা ও আসলাম হাবিব। অপর দিকে ভাঙড় থানার স্বতঃপ্রণোদিত মামলার রুজু করে আরও দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রবিউল মিস্ত্রি, রবিউল জামান শেখ।
    • পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এই দুই ধৃতের কলজের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অবৈধ জমায়েত, অবৈধভাবে কলেজে প্রবেশ, পরিচলন সমিতির সভাপতিকে বাধাদান-সহ একাধিক অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ বারুইপুর আদালতে পাঠানো হবে।
  • 22 Sep 2026 10:00 AM (IST)

    CM: আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

    • উত্তরবঙ্গের তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
    • মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের আধিকারিক ও বন দফতরের কর্মীদের।
    • আজ আলিপুরদুয়ারের সুভাষীনি চা বাগা ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে বন দফতরের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
    • সূত্রের খবর, সেখানে দুটি শাবক হাতির নামকরণ করার পাশাপাশি কয়েক বছর আগে শর্ট সার্কিটের জেরে পুড়ে যাওয়া ঐতিহাসিক হলং বাংলোর সংস্কারের কাজও ঘুরে দেখবেন তিনি।
  • 22 Sep 2026 09:58 AM (IST)

    SIR নিয়ে আজ সুপ্রিম শুনানি

    • আজ সুপ্রিম কোর্টে বাংলার SIR মামলার শুনানি। উপনির্বাচন না হলেও, কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের আগে নাম বাদ যাওয়া অথচ বৈধ ভোটারদের স্বস্তি মেলে কিনা নজর সেদিকে। অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ কি দেবে সুপ্রিম কোর্ট?
    • ইতিমধ্যেই কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে, বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া ভোটারের আবেদন অ্যাপেলেট ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে বর্তমান পরিকাঠামোয় প্রায় ১২ বছর সময় লাগতে পারে। ১৯ থেকে বাড়িয়ে ট্রাইব্যুনালের সংখ্যা ৪২ করার আবেদন জানিয়েছে কমিশন।
    • একইসঙ্গে, অধীর চৌধুরী-সহ একাধিক আবেদনকারী অভিযোগ, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় নাম বাদ পড়া মানুষের সংখ্যা সব থেকে বেশি।অপরদিকে, মমতা তৃণমূলের তরফে পরিকল্পনামাফিক নামবাদ এবং সেই মোতাবেক নির্বাচনী ফলাফলে ভোট কমার অভিযোগ তোলা হয়েছে।

Published On - Sep 22,2026 9:57 AM

Follow Us