AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Mamata Banerjee: ‘হাইকোর্টের নির্দেশ ভেঙেছেন’, মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে তৃণমূলের দুই গোষ্ঠীই আদালতে আবেদন জানিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটা দিকে সভা করার অনুমতি দেওয়া হয়।

Suvendu Adhikari on Mamata Banerjee: 'হাইকোর্টের নির্দেশ ভেঙেছেন', মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ মুখ্যমন্ত্রীর
টিএমসিপি-র সভায় মমতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 10:57 AM
Share

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ ভাঙার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি মমতার বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি।

কী নির্দেশ শুভেন্দুর?

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা ছিল তৃণমূলের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কালীঘাট-তৃণমূলের সভা হয় ক্যাথিড্রাল রোডে। সেই সভা করার ক্ষেত্রে শর্ত দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেই অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। এফআইআর করার নির্দেশ দিয়েছি, ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।”

কী ছিল হাইকোর্টের নির্দেশ?

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে তৃণমূলের দুই গোষ্ঠীই আদালতে আবেদন জানিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটা দিকে সভা করার অনুমতি দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে, ক্যাথিড্রাল রোড ও রানি রাসমনি রোডের একটা করে দিক খুলে রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা