AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ইডি-র বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট

Sandeshkhali: বাড়ির কেয়ালটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা।

Sandeshkhali: ইডি-র বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট
সরবেরিয়ায় জনকার রোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 1:11 PM
Share

কলকাতা: ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালির ঘটনায় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পুলিশ আপাতত ইডি আধিকারিকদের কোনও গ্রেফতার করতে পারবে না। প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সেই তালা যখন ইডি আধিকারিকরা ভাঙতে যান, তখন তাঁদের দিকে তেড়ে এসেছিলেন গ্রামের হাজার হাজার বাসিন্দা। আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এক জনের মাথা ফেটে যায়।আক্রান্ত হতে হয় সিআরপিএফ জওয়ানদেরও। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে। আবার ইডি-র বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের পরিবারের তরফে।

বাড়ির কেয়ালটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই মামলার শুনানি বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পুলিশ ওই এফআইআর-এর ভিত্তিতে কোনও আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে, আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা।

এদিকে, ঘটনার ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, কেন্দ্র থেকেও চাপ বাড়বে। ইতিমধ্যেই ইডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআরপিএফ। আর দিল্লিতে সদর দফতরে রিপোর্ট করেছে ইডি। সূত্রের খবর. সচিব পর্যায়ে কেন্দ্রের তরফে রাজ্যের ওপর চাপ বাড়ছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?