AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Fare Hike: রাতে ছিল ১৬০০, সকালে NJP যাওয়ার বাস ভাড়া ৫০০০ টাকা! ফ্লাইটকেও হার মানিয়ে দেবে?

North Bengal Train Cancellation: শিলিগুড়িতেও একই ছবি। ট্রেন বাতিল হওয়ার পর, গতকাল রাত থেকেই বাড়তে শুরু করেছে বাস ও বিমানের ভাড়া। গতকাল শিলিগুড়ি-কলকাতা বাসের ভাড়া গড়ে ১৬০০ টাকার আশেপাশে ছিল। আজ সকাল থেকেই তা গড়ে তিন থেকে পাঁচ হাজার টাকায় পৌঁছেছে।

Bus Fare Hike: রাতে ছিল ১৬০০, সকালে NJP যাওয়ার বাস ভাড়া ৫০০০ টাকা! ফ্লাইটকেও হার মানিয়ে দেবে?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Sep 04, 2026 | 1:47 PM
Share

সুজয় পাল, সৌভিক সরকার ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট 

কলকাতা ও শিলিগুড়ি:  আজও বাতিল উত্তরবঙ্গের ট্রেন।  পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় গতকাল সকাল থেকেই ট্রেন চলাচল ব্যহত হচ্ছিল। রাতে উত্তরবঙ্গের প্রায় সমস্ত ট্রেনই বাতিল হয়ে যায়। আজ, শুক্রবারও একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ফরাক্কার উপর দিয়ে যাওয়া আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। উত্তরবঙ্গের ট্রেন বাতিল হতেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। আর সুযোগ বুঝে চড়া দাম হাঁকছে বাস।

ফ্লাইটের কাছাকাছি বাস ভাড়া-

উত্তরবঙ্গগামী ট্রেন বন্ধের জেরে বাসের দিকে ঝুঁকে যাত্রীরা। শিলিগুড়িগামী বাসের টিকিটের মূল্য আকাশছোঁয়া। ভলভো বাসের টিকিট পৌঁছেছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায়। জনপ্রিয় বাস বুকিং অ্যাপগুলো থেকে টিকিট কাটতে গিয়ে চোখ কপালে যাত্রীদের। দেখা যাচ্ছে শ্য়ামলী পরিবহনের আজ রাতের বাস ভাড়া এখনই দেখাচ্ছে ৫ হাজার টাকা। ইজি রাইডেও বাস ভাড়া দেখাচ্ছে ৪৪৫০ টাকা।  সৌজন্যে ডায়নামিক ফেয়ার। যেখানে চাহিদা বাড়লে টিকিটের দাম বাড়তে থাকে। কার্যত বিমান ভাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে বাস ভাড়া।

Dynamic Fare

আজকের বাস ভাড়া।

উত্তরবঙ্গের ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে। রাত থেকে ধর্মতলা সরকারি বাস কাউন্টারে প্রচুর ভিড়। সকাল থেকে ছয়টি বাস ছেড়েছে। সকাল ১১টা নাগাদও একটি বাস ছেড়েছে, যেটি বহরমপুর যাবে। তারপর যাত্রীদের ওখান থেকে নিজেদের গন্তব্যে যাবে। তবে ট্রেন বন্ধ হতেই বেসরকারি বাসগুলি বেশি ভাড়া চাইছে, এমনটাই বক্তব্য যাত্রীদের।

শিলিগুড়িতেও একই ছবি-

অন্যদিকে, শিলিগুড়িতেও একই ছবি। ট্রেন বাতিল হওয়ার পর, গতকাল রাত থেকেই বাড়তে শুরু করেছে বাস ও বিমানের ভাড়া। গতকাল শিলিগুড়ি-কলকাতা বাসের ভাড়া গড়ে ১৬০০ টাকার আশেপাশে ছিল। আজ সকাল থেকেই তা গড়ে তিন থেকে পাঁচ হাজার টাকায় পৌঁছেছে। বেলা গড়ালে তা আরও বাড়তে পারে বলেই অনুমান।

শিলিগুড়িতে পর্যটন সংস্থাগুলির পক্ষে সম্রাট সান্যাল জানিয়েছেন, বাস ভাড়া বেড়েছে। তিনি এর সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, “ডায়নামিক প্রাইসিং যেহেতু, তাই নিয়ম মেনেই চাহিদা বাড়লে বাসের ভাড়াও বাড়ে। তবে আমরা আবেদন করব এই ভাড়া খুব বেশি যেন না বাড়ে, তা দেখুক ভলভো বাস মালিকরা। পাশাপাশি সরকারের কাছেও আবেদন, এই পরিস্থিতিতে যেন বাড়তি বাস চালায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা