AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘বেলাইন’ হয়ে যাচ্ছিলেন ঋতব্রত! থামিয়ে ‘লাইনে’ ফেরালেন মমতা

Mamata on Ritabrata: মেট্রো চ্যানেলের এসআইআর বিরোধী ধরনা মঞ্চে উঠে শুরু থেকেই বাংলার বরাবরের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি, সম্প্রীতির বার্তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করতে থাকেন ঋতব্রত। দরজা প্রশংসা করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

CM Mamata Banerjee: 'বেলাইন' হয়ে যাচ্ছিলেন ঋতব্রত! থামিয়ে 'লাইনে' ফেরালেন মমতা
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: Social Media
| Updated on: Mar 10, 2026 | 7:01 PM
Share

কলকাতা: প্রায় ২৫ মিনিটের বর্ক্তৃতা। শুরু থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর তুলোধনা, তুলোধনা নির্বাচন কমিশনের। চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে একেবারে ক্লাসিক ঢঙে শান বাঙালি অস্মিতায়। কিন্তু উচ্চমার্গের সেই ভাষণে হঠাৎ ব্রেক। ব্রেক কষতে বললেন খোদ দলের সুপ্রিমো। সাফ কথা, ‘এবার সাবজেক্টে এসো। এসআইআর-এ এসো।’ নতমস্তকে তখন রাজ্যসভার সাংসদ তথা এককালের দাপুটে এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আমি এটা শেষ করেই আসছি দিদি।’ 

মেট্রো চ্যানেলের এসআইআর বিরোধী ধরনা মঞ্চে উঠে শুরু থেকেই বাংলার বরাবরের ধর্মনিরপেক্ষ সংস্কৃতি, সম্প্রীতির বার্তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করতে থাকেন ঋতব্রত। দরজা প্রশংসা করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে তুলে মমতা যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে বিভেদকামী শক্তিকে পরাস্ত করছেন সে কথা বলতে গিয়ে বিজেপিকে দেন ইতিহাসের পাঠ। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, সব ধর্মের মেলবন্ধনের কথা তুলে ঋতব্রতর সাফ কথা, বিভেদের রাজনীতি বাংলার মাটিতে কোনওভাবেই চলবে না। 

একদা সিপিআইএম-এর দাপুটে ছাত্রনেতা ও সাংসদ ঋতব্রত দলে কোণঠাসা হওয়ার পর যখন তৃণমূলে যোগ দেন, তখন থেকেই তিনি নিজেকে মমতার আদর্শের একজন একনিষ্ঠ অনুগামী হিসেবে প্রমাণ করতে সচেষ্ট। এবার ধরনা মঞ্চে বাংলার সংস্কৃতি ও সম্প্রীতির কথা বলতে বলতে বক্তা যখন আত্মহারা, ঠিক সেই মুহূর্তেই নেত্রীর হস্তক্ষেপে থেমে যায় ভাষণ। মঞ্চে তখন বাগ্মী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবে তাঁর বক্তব্যে ইতি টানতে শুরু করেছেন। কিন্তু আগেই থামান মমতা। যা নিয়েই এখন যত চর্চা এই রাজনৈতিক আঙিনা, চর্চা সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ? মমতা যে উদ্দেশ্য নিয়ে ধরনায় বসেছেন সেই উদ্দেশ্য যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় তাই কী ঋতব্রতকে ধরিয়ে দিলেন মমতা? চাপানউতোর চলছে পুরোদমে। 

Follow Us