AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NRS Death: ‘আমি আর পেরে উঠছি না’, সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই NRS-এর চিকিৎসকের রহস্য মৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

NRS Docter Death News: মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিজিৎ। সেখানে তিনি লিখেছিলেন, “দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্দেহ হচ্ছে, তাঁরা ক্ষমতার অধিকারী।"

NRS Death: 'আমি আর পেরে উঠছি না', সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই NRS-এর চিকিৎসকের রহস্য মৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
মৃত চিকিৎসকImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 09, 2026 | 8:17 AM
Share

কলকাতা:  এনআরএস হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল অভিজিৎ সরকারের দেহ। নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছিলেন ওই চিকিৎসক। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিজিৎকে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিজিৎ। সেখানে তিনি লিখেছিলেন, “দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্দেহ হচ্ছে, তাঁরা ক্ষমতার অধিকারী। আমার জরুরিভাবে সুরক্ষা, সহায়তা এবং নিরাপদে বাড়ি ফেরার একটি উপায় প্রয়োজন।” আরও একটি পোস্টে লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না।’ মৃত্যুর আগে তাঁর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রহস্য।

অভিজিতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। পরিবারের এক সদস্যের কথায়, অভিজিৎ ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। গ্রামের ছেলে, মাটির ছেলে হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তাঁর এভাবে মৃত্যু হতে পারে, তা তাঁরা মেনে নিতে পারছেন না। পরিবারের স্পষ্ট অভিযোগ, অভিজিৎকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক এবং মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনা হোক।

পরিবারের আরও অভিযোগ, অভিজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরছিলেন না। অথচ পরপর হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছিলেন। পরিবারের সন্দেহ, তাঁকে হয়তো কোনওভাবে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছিল। এমনকী, পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের উপরেও প্রভাব পড়তে পারে, এমন হুমকির ইঙ্গিতও মিলেছিল বলে দাবি পরিবারের। অভিজিতের হোয়াটসঅ্যাপ স্টেটাস থেকেই তাঁরা এমন আশঙ্কা করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow Us