AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Om Dayal Group of Institutions: নগর গড়ার কারিগর তৈরি করতে ‘ইউথ অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক আলোচনার আয়োজন করল ‘ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস’

AOTT 2026-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্যানেল ডিসকাশন। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ইউটোপিয়ান আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা সৌমিত্র মজুমদার, মায়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ইন্টারিয়র্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মহুয়া ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মৈনাক ঘোষ এবং আর্কিটেকটনিক সার্ভিসের রুণা গোস্বামী।

Om Dayal Group of Institutions: নগর গড়ার কারিগর তৈরি করতে 'ইউথ অ্যান্ড দ্য সিটি' শীর্ষক আলোচনার আয়োজন করল 'ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস'
| Updated on: Nov 03, 2026 | 6:47 PM
Share

কলকাতা: স্থাপত্যেই কোনও শহরের ইতিহাস লেখা থাকে, আবার ভবিষ্যৎও রূপ পায় এই স্থাপত্যেই। আর্কিটেক্টদের নিপুন কাজেই অনেক স্বপ্ন পায় বাস্তবের রূপ। সেই আর্কিটেকচার নিয়েই এই বিশেষ আলোচনার আয়োজন করল ‘ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস (ODGI)। এই প্রতিষ্ঠানের স্থাপত্য বিভাগ ও ইনস্টিটিউট অব আরবান ডিজাইনার্স ইন্ডিয়া (IUDI)-র পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে গত ৩০ ও ৩১ অক্টোবর কলকাতার ডিপিএস রুবি পার্ক সিনিয়র স্কুলে সফলভাবে আয়োজিত হয়েছিল AOTT 2026 তথা ‘আর্কিটেক্ট অব দ্য টাইমস’ (Architect of the Times)।

‘ইউথ অ্যান্ড দ্য সিটি’- এই থিমকে সামনে রেখেই এই আলোচনার আয়োজন করা হয়েছিল। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট স্থপতি, শিক্ষাবিদ। উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। তরুণ সমাজের সঙ্গে শহুরে পরিবেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়েই মূলত আলোচনা হয় এই অনুষ্ঠানে।

সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। সাধারণ মানুষের জন্য গড়ে ওঠা শহর,ভবিষ্যতের কথা ভেবে তৈরি করা নগর পরিকল্পনার বিষয়গুলি তুলে ধরাই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ভাস্কর চট্টোপাধ্যায়, সাগর আগরওয়াল, ড. যোগেশ কুমার সিনহা, অধ্যাপক মধুমিতা রায় সহ বিশিষ্ট অতিথিরা। ক্রিয়েটিভ ফুটপ্রিন্টসের প্রধান ডিজাইনার আদর্শ কাপুর বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন, স্থাপত্য ও নগর পরিকল্পনা কীভাবে পরিবর্তনশীল।

Large Image Om Dayal 2 (1)

এই অনুষ্ঠানে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ছিল নাসা টিম প্রেজেন্টেশন, বিশেষ কর্মশালা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন। মূলত সৃজনশীলতার প্রকাশ, জ্ঞানের আদান-প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

AOTT 2026-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্যানেল ডিসকাশন। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ইউটোপিয়ান আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা সৌমিত্র মজুমদার, মায়া ল্যান্ডস্কেপ অ্যান্ড ইন্টারিয়র্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মহুয়া ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মৈনাক ঘোষ এবং আর্কিটেকটনিক সার্ভিসের রুণা গোস্বামী। আলোচনাটি পরিচালনা করেন এইউ কোলাবোরেটিভের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং IUDI পশ্চিমবঙ্গের ইন-চার্জ সহেলি ঘোষ। প্যানেলে আলোচনার বিষয়বস্তু ছিল জনবহুল স্থান, শহরের সংযোগ সহ বিভিন্ন বিষয়।

Large Image Om Dayal 3 (1)

ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসে ৬৮তম জোনাল নাসা কনভেনশন (Zonal NASA convention) সহ একের পর এক সমাবেশের আয়োজন করা হয়েছে। শিক্ষা ও মত বিনিময়ের জন্য এই ধরনের প্লাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্য, নাসা ইন্ডিয়া (NASA India) কর্তৃক আয়োজিত ৬৮তম লুই আই কান ট্রফিতে (Louis I. Kahn Trophy) এই প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বার্ষিক থিম “ক্যাটালিসিস” (Catalyse)-এর অধীনে ৩০০টি কলেজের মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। ওই প্রজেক্টে দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্থাপত্য নিয়ে কাজ করেছিল এই প্রতিষ্ঠান।

IUDI পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সঙ্গে এই সহযোগিতা স্থাপত্য শিক্ষার সঙ্গে পেশাদারিত্বের মেলবন্ধন তৈরি করেছে। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সমসাময়িক বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরেছে। দুদিনের এই আলোচনা পর্ব শেষ হয় ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে উন্নয়ন করা যায়, সেই বার্তা সামনে রেখেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

Follow Us