AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল

তৃণমূল সূত্রের খবর, আইনি পথে লড়াই করতে প্রস্তুত দল। যতদূর যেতে হয়, নেতাদের মুক্তির জন্য দল ততদূর যাবে। কিন্তু রাজনৈতিক 'প্রতিহিংসার' কাছে যুক্তি হারবে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছে না শাসকদলের একটা বড় অংশ।

'প্রতিশোধ স্পৃহা'-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস
| Updated on: May 19, 2021 | 9:22 PM
Share

সৌরভ গুহ: একদিকে আশা, অন্যদিকে আশঙ্কা। বর্তমান পরিস্থিতিতে এই দুইয়ের দোলাচলে রয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার কলকাতা হাইকোর্টে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল আশা-ভরসা জুগিয়েছে ঠিকই। কিন্তু আশঙ্কা জাগিয়ে রেখেছে বিজেপির ‘প্রতিশোধ স্পৃহা’। বুধবার সন্ধ্যা পর্যন্ত ‘প্রতিহিংসার’ তত্ত্বই চিন্তায় রেখেছে শাসকদলকে।

ঘাসফুল শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে একটা গুঞ্জন। নেতারা বলছেন, এই মামলার আদতে কোনও ‘মেরিট’ নেই। সঙ্গে খ্যাতিসম্পন্ন দুঁদে উকিলের ধারালো যুক্তিও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন রয়েই যাচ্ছে, জামিনের উপর থেকে স্থগিতাদেশ আদৌ উঠবে কি? তৃণমূলের এক বর্ষীয়ান নেতার কথায়, “সোমবার যেভাবে জামিনের উপর স্থগিতাদেশ জারি হয়, তা থেকে এটা স্পষ্ট যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মানতে পারছে না। তাই এই ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটাচ্ছে।” ফলে জামিন পাওয়া নিয়ে তৃণমূল নেতা কর্মীদের একাংশ যে একটা আশঙ্কার দোলাচলে রয়েছেন, তা মোটামুটি পরিষ্কার।

তৃণমূল সূত্রের খবর, আইনি পথে লড়াই করতে প্রস্তুত দল। যতদূর যেতে হয়, নেতাদের মুক্তির জন্য দল ততদূর যাবে। কিন্তু রাজনৈতিক ‘প্রতিহিংসার’ কাছে যুক্তি হারবে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছে না শাসকদলের একটা বড় অংশ।

প্রথম থেকেই এই গ্রেফতারিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছে তৃণমূল। দলের ভিতরে কান পাতলেই শোনা যাচ্ছে, বাংলার বিধানসভা নির্বাচনে মমতার কাছে বিজেপি পর্যুদস্ত হওয়ায় জাতীয় রাজনীতিতে মোদীর মুখ পুড়েছে। বাংলায় পরাজয় এবং উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির সঙ্গেই কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে ব্যর্থ হওয়ায় এই মুহূর্তে দেশজুড়ে মোদী বিরোধী হাওয়া তুঙ্গে উঠেছে। তৃণমূলের ব্যাখ্যা, এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এবং মমতা যাতে কোনওভাবেই জাতীয় রাজনীতি নিয়ে মাথা ঘামাতে না পারেন, সেটা নিশ্চিত করার মাধ্যমে তাঁকে বিব্রত এবং ব্যস্ত রাখতেই এই গ্রেফতার। আর ঠিক এখানেই যাবতীয় আশঙ্কা।

শুধু আইনি লড়াই থাকলে তো চিন্তার কিছু ছিল না। এর পেছনে রাজনৈতিক ‘প্রতিহিংসার’ তত্ত্বই চিন্তায় রেখেছে তৃণমূলকে।

আরও পড়ুন: নিজাম প্যালেসের বাইরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৩

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট