AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maheshtala Road Accident: মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে বাইক-চারচাকার মুখোমুখি সংঘর্ষ, মৃত এক

Kolkata Road Accident News: জানা গিয়েছে, চারচাকা গাড়িটি মহেশতলা-বাটানগরের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরবাইক তারাতলার দিক থেকে বাটানগরের দিকে আসছিল। ওই বাইকের গতি অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে। ঠিক সেইসময়  মোল্লার গেটের কাছে আচমকাই বাইক ও চারচাকা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

Maheshtala Road Accident: মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে বাইক-চারচাকার মুখোমুখি সংঘর্ষ, মৃত এক
কলকাতায় দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 11:22 PM
Share

কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা। বাইক- চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা (Kolkata Accident)। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ি চালক। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মোল্লার গেটের কাছে মহেশতলার (Maheshtala Accident) সম্প্রীতি উড়ালপুলে।

ঠিক কী ঘটেছিল?

মৃত যুবকের নাম প্রণব সামন্ত (২১)। বেহালার বাসিন্দা। জানা গিয়েছে, চারচাকা গাড়িটি মহেশতলা-বাটানগরের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরবাইক তারাতলার দিক থেকে বাটানগরের দিকে আসছিল। ওই বাইকের গতি অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে। ঠিক সেইসময়  মোল্লার গেটের কাছে আচমকাই বাইক ও চারচাকা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাইক আরোহী। দুর্ঘটনায় আহত হন চারচাকা গাড়ির চালকও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পুলিশ দু’জনকেই উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, চারচাকা গাড়ির চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে যান চলাচলে প্রভাব পড়ে সম্প্রীতি উড়ালপুলে। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ।

বেহালায় সাম্প্রতিক দুর্ঘটনা

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বেহালা-চৌরাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান এক বাইক আরোহী। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থেকে আসছিল একটি বাস। সেই বাসের পিছনে ছিলেন বাইক আরোহী। আর তাঁর পিছনে আরেকটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ প্রথম বাসটি জোরে ব্রেক কষে। স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে পড়েন ওই বাইক আরোহীও। কিন্তু, তাঁর পিছনে থাকা বাসটি গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরই দুই বাসের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারান ওই বাইক আরোহী।

Follow Us