Chandranath Rath Arrest: চন্দ্রনাথ খুনে UP থেকে গ্রেফতার রাজকুমার

Chandranath Rath: আগে যে তিনজন গ্রেফতার হয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন-মায়ঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। তবে তদন্তকারীদের অনুমান, এর পিছনে ছয় থেকে সাতজনের জড়িত রয়েছেন। বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখবেন অভিযুক্ত রাজকুমার ঠিক কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হলেন সবটাই দেখা হবে।

Chandranath Rath Arrest: চন্দ্রনাথ খুনে UP থেকে গ্রেফতার রাজকুমার
চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 18, 2026 | 8:05 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ (PA) খুনে গ্রেফতার একজন। আগেই পুলিশের জালে গ্রেফতার হয়েছিলেন তিনজন। আর এবার সিবিআই-এর (CBI) জালে ধরা পড়ল একজন। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বালিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজকুমার সিং।

এর আগে সিটের তদন্তকারীরা গ্রেফতার করেছিল তিনজনকে। তাঁদেরই জিজ্ঞাসাবাদ করে ধৃত রাজকুমারের খোঁজ মেলে। তারপরই গ্রেফতার করা হয়। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়। তারপর তাকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। এরপর নিজেদের হেপাজতে চেয়ে আবেদন জানাবেন তদন্তকারীরা।

আগে যে তিনজন গ্রেফতার হয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন-মায়ঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। তবে তদন্তকারীদের অনুমান, এর পিছনে ছয় থেকে সাতজনের জড়িত রয়েছেন। বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখবেন অভিযুক্ত রাজকুমার ঠিক কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হলেন সবটাই দেখা হবে।

নতুন সরকার জিতে আসার পরই খুন হন শুভেন্দুর আপ্ত-সহায়ক। চন্দ্রনাথ রথ যখন বারাসতের দিকে যাচ্ছিলেন, তখন সেই গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয় বলে অভিযোগ। অর্জুন সিং, শঙ্কদেব পণ্ডার মতো বিজেপি নেতারা দাবি করেছেন, মৃত্যু নিশ্চিত করতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে চন্দ্রনাথকে। জানা যায়, চন্দ্রনাথের সঙ্গে বিগত ৮ বছরের সম্পর্ক ছিল শুভেন্দুর। প্রাক্তন বায়ুসেনা কর্মী ছিলেন চন্দ্রনাথ রথ। বাড়ি পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর ৫ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল তাঁদের। তখন থেকেই বিশেষ আস্থাভাজন ছিলেন চন্দ্রনাথ। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করাই ছিল চন্দ্রের কাজ। সেই ঘটনাতেই গ্রেফতার অভিযুক্ত।

 

Follow Us