AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: ‘এ ও শুনেছি হোটেলে নিয়ে গিয়ে পিছন থেকে মহিলাদের জামা খুলে দিত…’, বড় তথ্য ফাঁস করলেন ফটোগ্রাফার

Woman Harassement: এ প্রসঙ্গে আইনজীনী স্মিতেশ চট্টোপাধ্যায় বলেন, "এক জনের নাম নিয়ে বছর দেড়েক ধরে এক ব্যক্তি মহিলাদের হেনস্থা করছিলেন।" অভিযোগকারী তথাগত ঘোষ বলেন, "ওরা আমার নাম নিয়ে বলত অডিশানের জন্য ছবি লাগবে। তারপর মহিলাদের বলা হত এই দেখাতে হবে ওই দেখাতে হবে। আমি এও শুনেছি পিছন থেকে এসে মেয়েদের জামা খুলে দিত। স্বাভাবিক মেয়েটি ভয় পেয়ে যায়।"

Kolkata: 'এ ও শুনেছি হোটেলে নিয়ে গিয়ে পিছন থেকে মহিলাদের জামা খুলে দিত...', বড় তথ্য ফাঁস করলেন ফটোগ্রাফার
তথাগত ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 7:49 PM
Share

কলকাতা: এক ফটোগ্রাফারের নাম নিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে কথোপকথন অপর ব্যক্তির। পরে গ্ল্যামার দুনিয়ায় সুযোগ করে দেওয়ার অভিযোগ। কখনও বা খাস গল্প। কখনও আবার ধর্ষণের হুমকি। খাস কলকাতায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পরে বিষয়টি ফটোগ্রাফার জানতে পেরেই অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। অভিযোগকারী ফটোগ্রাফারের নাম তথাগত ঘোষ।

তথাগতর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁর নাম করে অভিযুক্তরা মহিলাদের ফোন করছিলেন। শহরের হোটেলে ডাকতেন। তারপর মহিলাদের অশ্লীল ছবি তুলতে বাধ্য করতেন বলে অভিযোগ। মহিলাদের জামা খুলে দিতেন। নগ্ন ছবি তোলারও চেষ্টা করা হত বলে দাবি। মহিলাদের প্রথমে ডাকা হত হোটেলে। তারপর খাস গল্প করে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করা হত। গ্লামার দুনিয়ায় সুযোগের নামে হেনস্থা করা হত বলেও খবর। ফটোগ্রাফারের বক্তব্য, তাঁকে এই রকমই এক মহিলা ফোন করেন। তারপরই বিষয়টি তিনি জানতে পারেন। এরপরই অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের। আজ তাদের আদালতে তোলা হলে পনেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আইনজীনী স্মিতেশ চট্টোপাধ্যায় বলেন, “এক জনের নাম নিয়ে বছর দেড়েক ধরে এক ব্যক্তি মহিলাদের হেনস্থা করছিলেন।” অভিযোগকারী তথাগত ঘোষ বলেন, “ওরা আমার নাম নিয়ে বলত অডিশানের জন্য ছবি লাগবে। তারপর মহিলাদের বলা হত এই দেখাতে হবে ওই দেখাতে হবে। আমি এও শুনেছি পিছন থেকে এসে মেয়েদের জামা খুলে দিত। স্বাভাবিক মেয়েটি ভয় পেয়ে যায়। তারপর সেই ছবি তুলে ব্ল্যাকমেইল করা হত। একাধিক এমন ঘটনা ঘটেছে। তারপর দুজন মহিলা সাহস দেখিয়ে আমার কাছে আসেন। তারপর আমরা থানায় যাই। নম্বর ট্র্যাক করে একজনকে গ্রেফতার করা হয়।”

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর