AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Government in Bengal: ঘুরছে হাতে হাতে, সকাল থেকে ব্রিগেডে ঝালমুড়ির চাহিদা তুঙ্গে

BJP in Bengal: শুধু যে খাওয়া-দাওয়াই চলছে তাই নয়। লাগাতার উঠছে জয় শ্রী রাম স্লোগানও। অন্যদিকে নতুন আঙ্গিকে বাঙিলায়ানায় শপথ নিয়ে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মহাসমারোহে আয়োজন করা হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানের।

BJP Government in Bengal: ঘুরছে হাতে হাতে, সকাল থেকে ব্রিগেডে ঝালমুড়ির চাহিদা তুঙ্গে
ব্রিগেডে ঝড় তুলছে ঝালমুড়ি Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 09, 2026 | 10:37 AM
Share

কলকাতা: প্রচারে ঝড় তুলেছিল ঝালমুড়ি। এবার বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনও ব্রিগেডে হটকেক সেই ঝালমুড়িই। দিকে দিকে বিক্রি হচ্ছে ঝালমুড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকার মুখে মানুষের হাতে হাতে ঘুরছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়ে সেলিব্রেশনে মুডে বিজেপি কর্মীরা। রীতিমতো উচ্ছ্বাসের সুরে এক পদ্ম সমর্থক বললেন, প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন। এবার আমরাও খাচ্ছি। পাশে দাঁড়িয়ে আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্যে করে রীতিমতো কটাক্ষের সুরে বললেন, ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। ঝালে দিদি জ্বলুক। আমরা দিদির উদ্দেশ্যেও ঝালমুড়ি পাঠাতে চাই। 

শুধু যে খাওয়া-দাওয়াই চলছে তাই নয়। লাগাতার উঠছে জয় শ্রী রাম স্লোগানও। অন্যদিকে নতুন আঙ্গিকে বাঙিলায়ানায় শপথ নিয়ে রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মহাসমারোহে আয়োজন করা হয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানের। শুধু ঝালমুড়ি নয় স্টলে স্টলে সীতাভোগ, মিহিদানারও ছড়াছড়ি। সব স্টলেই ভিড়। 

অন্যদিকে রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরকে স্মরণ করতে দেখা গিয়েছে খোদ রাজ্যপালকেও। লোকভবনের এক্সহ্যান্ডেল থেকে করা হয়েছে পোস্ট। লেখা হচ্ছে, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সমগ্র জাতি আজ তাঁর চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। তাঁর সেই কালজয়ী দূরদৃষ্টি আমাদের পাথেয় হয়ে থাকুক। এই নবজাগরণই প্রতিফলিত করবে ‘সোনার বাংলা’র প্রকৃত স্বরূপ এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর মহান লক্ষ্যে উপনীত হতে ভারতকে চালিত করবে।’ অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রভাতফেরির আয়োজন করা হয়। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?