AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: কাটল অনুমতির জট! জরুরি মামলার শুনানিতে কলকাতায় RSS-র ১০০ বছরের পূর্তি অনুষ্ঠানে গ্রিন সিগন্যাল

RSS in Kolkata: সূত্রের খবর, শুরুতেই মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর সায়েন্স সিটির কাছে অডিটরিয়াম চেয়ে আবেদন করা হয়। সেইসঙ্গে প্রগতি ময়দান থানতেও অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সায়েন্স সিটি জানিয়ে দেয় লালবাজারের এনওসি ছাড়া তাঁরা কোনওভাবেই অডিটোরিয়াম দিতে পারবে না।

Calcutta High Court: কাটল অনুমতির জট! জরুরি মামলার শুনানিতে কলকাতায় RSS-র ১০০ বছরের পূর্তি অনুষ্ঠানে গ্রিন সিগন্যাল
কলকাতা হাইকোর্ট (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2025 | 9:26 PM
Share

কলকাতা: সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের অনুমতির জট কাটল। শেষে রাজ্যের সম্মতিতে মামলার নিষ্পত্তি বলে খবর। এদিকে আগে এই অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। কলকাতা পুলিশের তরফেই দেওয়া হয়নি অনুমতি। জল গড়ায় হাইকোর্টে। শনিবার ছুটির দিন জরুরি ভিত্তিতে মামলা করে আরএসএস। জরুরি মামলার শুনানিতে শনিবার ছুটির সন্ধ্যায় হাইকোর্টে চলে শুনানি। বিচারপতি কৃষ্ণ রাও এর সিঙ্গেল বেঞ্চের শুরু হয় শুনানি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চলা সেই শুনানি উঠে আসে একের পর এক তথ্য।  

সূত্রের খবর, শুরুতেই মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর সায়েন্স সিটির কাছে অডিটরিয়াম চেয়ে আবেদন করা হয়। সেইসঙ্গে প্রগতি ময়দান থানতেও অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সায়েন্স সিটি জানিয়ে দেয় লালবাজারের এনওসি ছাড়া তাঁরা কোনওভাবেই অডিটোরিয়াম দিতে পারবে না। এরপর গত ১৫ তারিখ লালজারের কাছে এনওসি চেয়ে আবেদন করে আরএসএস। তার আগে ১৪ তারিখ কলকাতা পুরসভার কাছেও করা হয় আবেদন। পুরসভা অনুমতি দিলেও লালবাজার এনওসি দিচ্ছিল না অভিযোগ তাঁদের। ফলে সায়েন্স সিটি ফের জানিয়ে দেয় কোনওভাবেই এনওসি ছাড়া অডিটোরিয়াম দেওয়া যাবে না। তারপরই তড়িঘড়ি মামলা হাইকোর্টে। 

যদিও এখন রাজ্যের আশ্বাসেই মিলে গেল অনুমতি। রাজ্যের আইনজীবী জানান অনুমতি তৈরিই ছিল, কিছু প্রযুক্তিগত কারণে যথা স্থানে পৌঁছায়নি। কলকাতা পুলিশের কোনও আপত্তি নেই। রাত ৯টা পর্যন্ত রিপোর্ট বিভাগ, কলকাতা পুলিশ ডিরেক্টরেটে আবেদন করুক আরএসএস। তাহলেই হবে, জানালেন রাজ্যের আইনজীবী। শেষ পর্যন্ত সব পক্ষের সওয়াল জবাব শেষে অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। দ্রুত অনুমতি দিয়ে দিতে নির্দেশ দিলেন কলকাতা পুলিশকে। 

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত