AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pink Card for Women: পিঙ্ক কার্ড তৈরির জন্য কী কী লাগবে? কোথা থেকে আবেদন করবেন?

Free Bus Service for Women: ১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ ফ্রি করে দেওয়া হয়েছে। দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন। আগেই রাজ্য সরকারের তরফে পিঙ্ক কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল।

Pink Card for Women: পিঙ্ক কার্ড তৈরির জন্য কী কী  লাগবে? কোথা থেকে আবেদন করবেন?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 9:30 AM
Share

কলকাতা: আজ থেকে চালু হচ্ছে পিঙ্ক কার্ড (Pink Card)। সরকারি বাসে মহিলাদের নিখরচায় বা ফ্রি-তে যাতায়াতের জন্য এই কার্ড দেখাতে হবে। ১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ ফ্রি করে দেওয়া হয়েছে। দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন। আগেই রাজ্য সরকারের তরফে পিঙ্ক কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল। তবে এতদিন পিঙ্ক কার্ড তৈরি না হওয়ায়, আধার কার্ড-ভোটার কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করা যাচ্ছিল। এবার থেকে পিঙ্ক কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করা যাবে। এবার প্রশ্ন হল, এই পিঙ্ক কার্ড তৈরি করবেন কী করে?

সরকারি বাসে বিনামূল্যে সফরের জন্য পিঙ্ক কার্ডের আবেদন পদ্ধতি-

পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুইভাবেই পিঙ্ক কার্ড তৈরি করা যাবে।

অনলাইন আবেদন পদ্ধতি-

  •  প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • পিঙ্ক কার্ডের জন্য থাকবে লিঙ্ক, তাতে ক্লিক করতে হবে।
  • এরপরে  নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  •  প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
  •  সাবমিটের পর মিলবে একটি রিসিট, সেটি যত্ন করে নিজের কাছে রেখে দিন।

কী কী নথি লাগবে?

) আধার কার্ড ২) ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক) ৩) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ৪) স্ট্যাম্প সাইজ ছবি ৫) মোবাইল নম্বর

অফলাইনে আবেদন করবেন কীভাবে?

যদি কেউ পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে তাদের যেতে হবে বিডিও-র কাছে। পুরসভা এলাকার বাসিন্দাদের পৌরসভায় গিয়ে যাবতীয় নথি-সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ভেরিফিকেশনের পর পিঙ্ক কার্ড হাতে পাবেন আবেদনকারী।

Follow Us