AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee High Court slogans: ‘সেই তো আজ হাইকোর্টে এসেই শেল্টার নিতে হচ্ছে, এর থেকে লজ্জার কী আছে!’, মমতাকে দেখেই চোর স্লোগান আইনজীবীদের… চরম ধাক্কাধাক্কি

Mamata Banerjee High Court: সওয়াল জবাব শেষে হাইকোর্ট থেকে বের হন। এজলাসেও ছিল এদিন মারাত্মক ভিড়। মমতা সওয়াল করার সময়ে এজলাসে তিল ধারণের জায়গা ছিল না। সওয়াল জবাব শেষে তিনি যখন বেরিয়ে আসেন, তখনই, তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন আইনজীবীদের একাংশ। ক্ষোভ উগরে দেন তিনি।

Mamata Banerjee High Court slogans: 'সেই তো আজ হাইকোর্টে এসেই শেল্টার নিতে হচ্ছে, এর থেকে লজ্জার কী আছে!', মমতাকে দেখেই চোর স্লোগান আইনজীবীদের... চরম ধাক্কাধাক্কি
মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 14, 2026 | 12:31 PM
Share

সায়ন্ত ভট্টাচার্য: ভোট পরবর্তী পরিস্থিতি, বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা। বৃহস্পতিবার সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মমতাকে দেখেই ‘চোর চোর’ স্লোগান। মমতাকে দেখে আইনজীবীদেরই একাংশ স্লোগান দিতে থাকেন, ‘পিসি চোর, ভাইপো চোর।’

এদিন সওয়াল জবাব শেষে হাইকোর্ট থেকে বের হন। এজলাসেও ছিল এদিন মারাত্মক ভিড়। মমতা সওয়াল করার সময়ে এজলাসে তিল ধারণের জায়গা ছিল না। সওয়াল জবাব শেষে তিনি যখন বেরিয়ে আসেন, তখনই, তাঁকে দেখে চোর চোর স্লোগান দিতে থাকেন আইনজীবীদের একাংশ। ক্ষোভ উগরে দেন তিনি। আদালতে বাইরে তখন ঠাসা ভিড়। মোবাইল করে আইনজীবীরাই মমতার ছবি তুলতে থাকেন। গোটা পরিস্থিতির ভিডিয়ো করতে থাকেন। এক আইনজীবী বলেন, “হাইকোর্টকে আজকে গোবর, গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে।”

এদিন এতটাই ভিড় ছিল হাইকোর্টে মূল প্রবেশদ্বারে যে মেটাল ডিটেক্টর গেট ছিল, সেই গেট উল্টে পড়ে যায়। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। আরেক আইনজীবী বলেন, “যিনি একদিন হাইকোর্টের বিচারপতিদেরই মানি না বলতেন, তিনি আজকে হাইকোর্টে শেল্টার নিতে এসেছেন। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়িতে হামলা করিয়েছেন, বিচারকদের নামে যারা পোস্টার দিতেন, তাঁরাই আজকে প্রধান বিচারপতির ঘরে নাটক করতে এসেছিলেন।”

এদিন আদালতে যখন ভোট পরবর্তী পরিস্থিতি বর্ণনা করতে উঠছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগেই প্রায় একই রকম পরিস্থিতির শিকার হতে হয় তাঁকে। মমতার উদ্দেশে এজলাসের মধ্যেই এক আইনজীবী বলেন, “এখানে নাটক করবেন না।” তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতাকে আগলে বলেন, ‘কমেন্ট পাস করবেন না।’

এদিন মূলত কলকাতা হাইকোর্টে দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। রীতঙ্কর দাস একটি মামলা দায়ের করেন। হগ মার্কেটে জেসিবি দিয়ে মুর্তি ভাঙা, ইত্যাদি নিয়ে মামলা করেন। অন্যদিকে, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোটের পর আক্রমণ নিয়ে মামলা করেন। দুটি মামলা এক সঙ্গে শোনা হয়।

Follow Us