Kolkata: কলকাতায় নাবালিকাকে ‘কিডন্যাপ’ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ
Kolkata kidnapping: নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার কাছে থেকে নেওয়া হয়েছে বয়ান। তাঁর বয়ানের উপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার কাছে থেকে নেওয়া হয়েছে বয়ান। তাঁর বয়ানের উপর ভিত্তি করে বিএনএস (BNS)-এর ৮৭/৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে।

কলকাতা: নাবালিকাকে অপহরণের অভিযোগ। এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জোড়াবাগান এলাকায়। বস্তুত, মঙ্গলবারই অফিস পাড়া সল্টলেক সেক্টর ফাইভ (Sector V) থেকে কিডন্যাপ হয়ে যান এক আইটি কর্মী (IT worker)। তবে, সিসিটিভি ফুটেজ দেখে মোট পাঁচজনকে গ্রেফতার করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এরপর বুধবার ফের একবার এল অপহরণের অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে অপহরণ করেন। তাঁর সঙ্গে ছিল আরও কয়েকজন বন্ধু-বান্ধব। এরপর তিনি বিয়ের জন্য চাপ দিতে থাকেন বলে খবর। এরপরই নাবালিকাকে অপহরণ করা হয়। গত ১৯ জুলাই বিকেল পাঁচটা নাগাদ নাবালিকাকে গাড়িতে তোলে অভিযুক্তরা। মেয়েকে খুঁজে না পেয়ে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা-বাবা। অভিযোগপত্র পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় তল্লাশি। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ডোমজুড় থানার অন্তর্গত সলপ মোড়ের কাছ থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার কাছে থেকে নেওয়া হয়েছে বয়ান। তাঁর বয়ানের উপর ভিত্তি করে অভিযুক্তদের বিরুদ্ধে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার কাছে থেকে নেওয়া হয়েছে বয়ান। তাঁর বয়ানের উপর ভিত্তি করে বিএনএস (BNS)-এর ৮৭/৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে।
এখানে উল্লেখ্য, গতকাল ৫টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি (RDB)-র সামনে থেকে একটি গাড়ি তুলে নিয়ে যায় অঙ্কন সাহা নামে এক আইটি কর্মীকে। পরে পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে নদিয়া থেকে উদ্ধার হয়।
