AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

I-PAC: প্রতীক জৈনের স্ত্রী বার্বি, ভাই পুলকিতকে তলব ইডি-র

IPAC: ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য় নিয়ে প্রতীকের স্ত্রী বার্বি জৈন ও ভাই পুলকিত জৈনকে হাজিরা দিতে বলা হয়েছে বুধবার। গত ২ এপ্রিল প্রতীককে তলব করা হয়েছিল দিল্লিতে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন প্রতীক জৈন। তিনি জানান, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত। তাই দিল্লি নয়, কলকাতায় হাজিরা দেবেন। সেই মামলা এখনও বিচারাধীন।

I-PAC: প্রতীক জৈনের স্ত্রী বার্বি, ভাই পুলকিতকে তলব ইডি-র
প্রতীক জৈনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 3:44 PM
Share

নয়া দিল্লি: ভিনেশ চান্ডেল গ্রেফতার হওয়ার পর এবার ইডি-র নজরে প্রতীক জৈনের পরিবার। আইপ্যাক কর্তা প্রতীকের বাড়িতে ও আইপ্যাকের অফিসে আগেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই সোমবার গ্রেফতার করা হয় আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে। আর এবার সেই মামলায় তলব করা হল প্রতীকের স্ত্রী ও ভাইকে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য় নিয়ে প্রতীকের স্ত্রী বার্বি জৈন ও ভাই পুলকিত জৈনকে হাজিরা দিতে বলা হয়েছে বুধবার। গত ২ এপ্রিল প্রতীককে তলব করা হয়েছিল দিল্লিতে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন প্রতীক জৈন। তিনি জানান, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত। তাই দিল্লি নয়, কলকাতায় হাজিরা দেবেন। সেই মামলা এখনও বিচারাধীন। আদালত নির্দেশ দিয়েছে, তারা তদন্ত চালিয়ে যেতে পারবে। এই পরিস্থিতিতে প্রতীকের বদলে পুলকিত ও বার্বিকে তলব করা হয়েছে।

অবৈধ লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে এভাবে প্রতীকের পরিবারকে কেন স্ক্যানারে আনা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

কয়লা পাচার মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশকে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছেন ভিনেশ চান্ডেল। তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল। ভোটের আগে এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ ক্ষেত্রে হাওয়ালা যোগের অভিযোগও তুলেছে ইডি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?