Pratik Ur Rahman: সিপিএমে এখন ‘ডর কা মহল’ আর সেলিম ‘গব্বর সিং’, চাঁচাছোলা আক্রমণ প্রতীক-উরের

CPIM: গ্রেগ চ্যাপেল বলেও অভিহিত করেন সেলিমকে। আর রাহুল দ্রাবিড়ের মতো 'ইয়েস স্যর' বললে তবেই কাজ পাওয়া যায় বলে দাবি করেন। তাঁর দাবি, সিপিএমে এখন 'ডর কা মহল' তৈরি হয়েছে। সেলিমের নেতৃত্বে চলা সিপিএমে কথা বললে পদ খোয়া যায়, 'ইয়েস স্যর' বললে নেতা হিসেবে প্রমোট করা হয়, এমনটাও দাবি করেন প্রতীক-উর।

Pratik Ur Rahman: সিপিএমে এখন ডর কা মহল আর সেলিম গব্বর সিং, চাঁচাছোলা আক্রমণ প্রতীক-উরের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 19, 2026 | 6:04 PM

কলকাতা: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতি অসন্তুষ্ট হয়েই যে পদক্ষেপ করেছেন, তা শুরু থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল। এমনকী দলত্যাগ করার কথা জানানোর পরও সেলিমের যোগাযোগ করার সময় হল না কেন, সেই প্রশ্ন তুলেছেন তরুণ রাজনীতিক। আর এবার প্রকাশ্যে মহম্মদ সেলিম ‘ভিলেন’ বলে দিলেন প্রতীক-উর। বললেন সিপিএমের অন্দরে এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকা সিপিএম বর্তমানে শূন্যে ঠেকেছে। সেই দল সিপিএমের রাজ্য সম্পাদক সম্পর্কে কথা বলতে গিয়ে এদিন প্রতীক-উর সরাসরি বলেন, ‘উনি গব্বর সিং’।

তারপর বলেন, ‘মোগাম্বো… হিন্দি সিনেমায় যত ভিলেন আছে, সবার নাম বলা যেতে পারে।’ গ্রেগ চ্যাপেল বলেও অভিহিত করেন সেলিমকে। আর রাহুল দ্রাবিড়ের মতো ‘ইয়েস স্যর’ বললে তবেই কাজ পাওয়া যায় বলে দাবি করেন। তাঁর দাবি, সিপিএমে এখন ‘ডর কা মহল’ তৈরি হয়েছে। সেলিমের নেতৃত্বে চলা সিপিএমে কথা বললে পদ খোয়া যায়, ‘ইয়েস স্যর’ বললে নেতা হিসেবে প্রমোট করা হয়, এমনটাও দাবি করেন প্রতীক-উর।

তরুণ নেতার আরও দাবি, এই সিপিএমে কেউ নেতৃত্বের কথা না মানলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। প্রতীক-উরের কথায়, “কখনও কারও হাতে মদের গ্লাস ধরিয়ে দিয়ে ছবি তোলা হয়, কখনও তৃণমূলের সঙ্গে সেটিং বা বিজেপির সঙ্গে সেটিং-এর কথা প্রচার করা হয়। আমি মারা গেলে, কবর খুঁড়লেও কোনও কেস পাবেন না।” প্রতীক-উরের দাবি, তাঁর মতো অনেকেই দলীয় নেতৃত্ব তথা সেলিমের কাজে অসন্তুষ্ট, তবে প্রত্যেকের বিদ্রোহের পথ আলাদা।