R G Kar: ভোট আবহে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা করল ED

R G Kar Case: সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের বিতর্কিত নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি (পরবর্তীতে তিনিও এই একই অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন)। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।

R G Kar: ভোট আবহে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা করল ED
ইডি-র চার্জশিটImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 06, 2026 | 11:56 AM

কলকাতা: ভোটের আগে চর্চায় আরজি কর দুর্নীতি মামলা। প্রথম চার্জশিট জমা করল ইডি। ইডি-র চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিংহ ও সুমন হাজরার। পাশাপাশি সুমন হাজরার সংস্থা হাজরা মেডিক্যালের বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে ইডি। কলকাতা নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে চার্জশিট জমা করা হয়েছে।

উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের বিতর্কিত নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি (পরবর্তীতে তিনিও এই একই অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হন)। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। সিবিআইয়ের সেই মামলায় বিচারপ্রক্রিয়া চলছিল। তার মাঝেই ইডি এই তদন্তভার নেই। সন্দীপদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। আদালত অনুমতি দেয়।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। দু’টি মামলায় সমান্তরালে তদন্ত চালিয়েছে সিবিআই।  এরপর ইডি তদন্তে জানতে পারে, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। তখনই নাম উঠে আসে বিপ্লব সিং ও সুমন হাজরার। তাঁদেরও নিয়ম বহির্ভূতভাবে সন্দীপ ঘোষ টেন্ডার পাইয়ে দিতেন বলে অভিযোগ।