R G Kar: রবিবার তিলোত্তমার জন্মদিন, মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণপত্র
R G Kar: অনেক আন্দোলন, বহু রাত জাগা, বহু ধরনা-পথে নামা হয়েছে। এবার কি তবে গান্ধীগিরির পথে এবার তিলোত্তমার ন্যায়বিচারের আন্দোলন? অভিনব কায়দায় তিলোত্তমার জন্মদিন পালন চিকিৎসক-নাগরিক সমাজের প্রতিনিধিদের।

কলকাতা: ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেদিন রাস্তায় নাম ডাক আগেই দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে বড় কর্মসূচি প্রতিবাদী মঞ্চের। আর তাতে আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও। CGO কমপ্লেক্সে নিমন্ত্রণপত্র দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ।
অনেক আন্দোলন, বহু রাত জাগা, বহু ধরনা-পথে নামা হয়েছে। এবার কি তবে গান্ধীগিরির পথে এবার তিলোত্তমার ন্যায়বিচারের আন্দোলন? অভিনব কায়দায় তিলোত্তমার জন্মদিন পালন চিকিৎসক-নাগরিক সমাজের প্রতিনিধিদের। আগামী রবিবার তিলোত্তমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আরজি করে রবিবার বিকালে স্মরণসভার আয়োজন। স্মরণসভার নাম ‘বাংলার মেয়ের জন্মদিন’।
আমন্ত্রণ পত্রে ছ’মাসেও অধরা বিচারের উল্লেখ রয়েছে। সেই আমন্ত্রণ পত্র নিয়েই বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে আমন্ত্রণপত্র হাতে চিকিৎসক, নাগরিক সমাজের প্রতিনিধিরা।
গত ছ’মাসে কলকাতার পথেঘাটে তিলোত্তমা কাণ্ড নিয়ে আন্দোলনের মঞ্চে বারবার কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, মেডিক্যাল কাউন্সিল, স্বাস্থ্য ভবনের ভূমিকা সরব থেকেছেন আন্দোলনকারীরা।
তিলোত্তমার জন্মদিনে সেই তাঁদেরই গাঁধীগিরির পথে আমন্ত্রণ আন্দোলনকারীদের মঞ্চের সদস্যদের। শুভ বুদ্ধির উদয়ের বার্তা দিতেই আমন্ত্রণ বলে জানাচ্ছেন তাঁরা।

