AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather News: এবার আর বৃষ্টি নয়, অন্য কথা জানাল হাওয়া অফিস

West bengal Weather Updates: আলিপুর আবহাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব বিহারে অবস্থান করবে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে,পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এক জায়গায়।

Latest Weather News: এবার আর বৃষ্টি নয়, অন্য কথা জানাল হাওয়া অফিস
আবহাওয়ার আপডেটImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 08, 2026 | 10:41 AM
Share

কলকাতা: উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টি হবে। পরিষ্কার জানিয়ে দিল আবহাওয়া অফিস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব বিহারে অবস্থান করবে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেক্ষা, এই দু’য়ের প্রভাবে বৃষ্টি চলবে বাংলায়।

মঙ্গলবার ভারী বৃষ্টি হবে,পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে এক জায়গায়।

বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস হইতে পারে।

বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু-এক জায়গায়। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে মালদহ-উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

শুক্র ও শনিবার ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ