Rahul Sinha: ‘তথ্য গোপন করা হয়েছে’, রাহুল সিনহার মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ তৃণমূলের

Trinamool Congress: সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনকে লেখা চিঠির কপি তুলে ধরে তৃণমূল তাঁদের অফিসিয়াল হ্য়ান্ডেল থেকে দীর্ঘ পোস্টও করেছে। সেখানেই তারা লিখছে, “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে।”

Rahul Sinha: ‘তথ্য গোপন করা হয়েছে’, রাহুল সিনহার মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ তৃণমূলের
রাহুল সিনহাImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 07, 2026 | 9:02 AM

কলকাতা: রাজ্যসভার প্রার্থী হিসাবে রাহুল সিনহার মনোনয়ন জমা ঘিরে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসকদল। তুলে ধরা হচ্ছে একাধিক অসঙ্গতির কথা। ‘একাধিক ভুল থাকা সত্ত্বেও রাহুল সিনহার মনোনয়ন গ্রহণ হল কী করে?’ কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের। বিশেষত ছাব্বিশ নম্বর ক্লজে তিনি যে তথ্য দিয়েছেন সেখানে অসঙ্গতির কথা জোর দিয়ে বলছে বাংলার শাসকদল। সাধারণত, রাজ্যসভার প্রার্থী হওয়া, মনোনয়ন জমা, সাংসদ হওয়া তুলনামূলকভাবে খুবই মসৃণ প্রক্রিয়া বলেই মত ওয়াকিবহাল মহলের। জটিলতা অনেকটাই কম। সেখানেও আচমকা অসঙ্গতির খবর ইতমধ্যেই রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়েছে।  

সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনকে লেখা চিঠির কপি তুলে ধরে তৃণমূল তাঁদের অফিসিয়াল হ্য়ান্ডেল থেকে দীর্ঘ পোস্টও করেছে। সেখানেই তারা লিখছে, “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে।

তৃণমূলের দাবি, স্ক্রুটিনির সময় প্রতিনিধিরা এই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেও রিটার্নিং অফিসার তা অগ্রাহ্য করেছেন। ক্ষোভ প্রকাশ করেছে গোটা প্রক্রিয়া নিয়েই। রাজ্যের শাসকদল বলছে, স্ক্রুটিনি কার্যত শেষ হয়ে যাওয়ার পর একটি সংশোধিত হলফনামা সামনে আনা হয়। যা আগে যাচাইয়ের জন্য দেওয়া হয়নি বা জনসমক্ষেও আপলোডও করা হয়নি। এখন দেখার তৃণমূলের অভিযোগের পর কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া আসে কিনা।